চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে নয়, শাহরুখের ‘জওয়ান’ এর মুক্তি ২৫ আগস্ট!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 05, মে 2023
in বিনোদন
A A
অবসরপ্রাপ্ত ব্যক্তি বিমানবন্দরে বসে আছেন, পাশে দুই নারী দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে ‘পাঠান’ এর অবিশ্বাস্য সাফল্যের পর থেকেই শাহরুখ ভক্তরা অপেক্ষায় আছেন অ্যাটলি পরিচালিত শাহরুখের আসন্ন সিনেমা ‘জওয়ান’ এর মুক্তি নিয়ে। যদিও আসন্ন এই ছবিটির মুক্তির তারিখকে ঘিরে বেশ কিছুদিন ধরে চলছিল নানান কানাঘুষা। কিন্তু শেষমেষ জানা গেল ছবিটির মুক্তির আসল তারিখ।

কথা ছিল, আগামী ২ জুন মুক্তি পাবে এই ছবিটি। যদিও সম্প্রতি বলিউড হাঙ্গামার একটি সূত্রের তরফে জানা গিয়েছিল,  আগামী ২৯ জুন আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষ্যে মুক্তি পেতে পারে ছবিটি। তবে এবার জানা গেল, আগামী ২৫ আগস্ট হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ছবিটি।

এর আগে ছবিটি মুক্তির তারিখ ঘোষণা আসার পরও সেটি নিয়ে বার বার তৈরি হচ্ছিলো অনিশ্চয়তা। কেননা সম্প্রতিই শেষ হয়েছে শাহরুখের ‘জওয়ান’র শুটিং। ফলে ছবিটির ভিএফএক্স নিয়ে বেশ ভারী কাজ থাকায় যথাসময়ে এর মুক্তি দিতে পারবেন কিনা সেটি নিয়ে সংশয়ে ছিলেন ছবিটির পরিচালক ও প্রযোজকরা।

একই সঙ্গে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ মিলিয়ে যথা সময়ে ছবিটির কাজ শেষ নাও হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। রেড চিলিজ প্রোডাকশন সহ একাধিক গ্লোবাল কোম্পানি এই ছবির হয়ে ভিএফএক্স এর কাজ করছেন। ফলে তাড়াহুড়া করে নিন্মমানের ভিএফএক্সের কাজ করতে চাইছেন না ছবিটির প্রোডাকশন সংস্থাটি।

অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে। অল্প কিছু দৃশ্য এবং একটি মাত্র নাচে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। আরও আছেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি। এছাড়া অতিথি চরিত্রে আসছেন সঞ্জয় দত্ত।

‘জওয়ান’ সিনেমার টিজার আসে গত বছর। টিজারে শাহরুখকে ভিন্ন রূপে দেখা যায়। শুধু এক চোখ বের করা এবং সারা মুখে ব্যান্ডেজে মোড়া শাহরুখকে দেখে বোঝা যায় এটি অ্যাকশনধর্মী সিনেমা।

সূত্র: বলিউড হাঙ্গামা

Tags: অ্যাটলিজওয়ানদীপিকানয়নতারাবলিউডশাহরুখশাহরুখ খান
Previous Post

আগামী নির্বাচনে ৩ শ’ আসনে প্রার্থী দিবে জাতীয় পার্টি

Next Post

‘চায়ের দোকানে মানি প্ল্যান্টের টাকা ছিনতাইয়ের পরিকল্পনা’

Next Post
টাকা ছিনতাইয়ের জন্য ব্যবহৃত গাড়ি, পলিমার গেটের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চায়ের দোকানে মানি প্ল্যান্টের টাকা ছিনতাইয়ের পরিকল্পনা’

নাপোলি ফুটবল সমর্থকদের উচ্ছ্বাস ও পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেউলিয়া হয়ে যাওয়া সেই নাপোলিই গড়ল ইতিহাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT