চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেউলিয়া হয়ে যাওয়া সেই নাপোলিই গড়ল ইতিহাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:42 অপরাহ্ন 05, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
নাপোলি ফুটবল সমর্থকদের উচ্ছ্বাস ও পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় অনেক রূপে আসে। কখনও নিয়মিতই পাওয়া যায় এর দেখা, কখনও করতে হয় দীর্ঘ সময়ের ক্লান্তিকর অপেক্ষা। ৩৩ বছর পর একবিংশ শতাব্দীতে প্রথমবার সিরি আ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটা তাই নাপোলির জন্য বিশেষ এক উৎসবের উপলক্ষ হয়ে এসেছে।

ট্রফি জয়ের স্বাদ ভুলতে বসা দলটির শিরোপা জয়ের পথে রয়েছে বেদনার ইতিহাস। অস্তিত্ব বিলীন হতে বসার যন্ত্রণা ইতালিয়ান ক্লাবটিকে সহ্য করতে হয়েছিল।

উদিনেসের বিপক্ষে ম্যাচে রেফারির শেষ বাঁশি বাজার পর শেষ হয় নেপলসের মানুষের তিন দশকেরও বেশি সময়ের প্রতীক্ষা। খেলা শেষে উৎসবের নগরীতে পরিণত হয় নেপলস। রাস্তায় নেমে উচ্ছ্বসিত সমর্থকরা আতশবাজি ফোটাতে থাকে।

১৯২৬ সালে প্রতিষ্ঠিত দলটি এপর্যন্ত তিনবার সিরি আ, ছয়বার কোপা ইতালিয়া, দুবার সুপারকোপা ইতালিয়ানা এবং একবার ইউরোপা লিগ জিতেছে। অথচ ঐতিহ্যবাহী ক্লাবটি একসময় হয়েছিল দেউলিয়া।

আর্থিক সংকটে জর্জরিত নাপোলিকে ২০০৪ সালে দেউলিয়া ঘোষণা করা হয়েছিল। পরে অরেলিও ডি লরেন্তিস ক্লাবটি কিনে নেয়ার পর শুরু হয় পুনর্গঠন। ইতালির তৃতীয় বিভাগে অংশ নিয়ে তাদের পুনরায় শুরু হওয়া পথচলাটা মসৃণ ছিল না। ২০০৬-০৭ মৌসুমে দ্বিতীয় বিভাগে উঠে এসে, পরের মৌসুমে আবারও সিরি আ খেলতে নামে নাপোলি।

লরেন্তিস মোটেও দমে যাওয়ার পাত্র ছিলেন না। ১৯ বছর ধরে ক্লাবের দায়িত্বে থাকা মানুষটি মনেপ্রাণেই বিশ্বাস করেছিলেন, শিরোপা একদিন ধরা দেবেই। ক্লাব কিনে নেয়ার ১৯ বছর পর হয়েছে তার অপেক্ষার অবসান।

উদিনেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পাঁচ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে নাপোলি। লিগের খেলাটি উদিনেসের মাঠে হলেও বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ৫০ হাজারেরও বেশি ধারণক্ষমতাসম্পন্ন নাপোলির হোম গ্রাউন্ড নেপলসের স্টাডিও ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনায় জায়ান্টস্ক্রিনে ম্যাচ দেখানো হয়।

ম্যাচ শেষে স্টাডিও ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনায় উপস্থিত নেপলসের মেয়র গাইতানো মানফ্রেডিকে জড়িয়ে ধরে ক্লাব সভাপতি লরেন্তিস বলতে থাকেন, ‘‘আপনি আমাকে সবসময় বলেছিলেন, ‘আমরা জিততে চাই।’ এখন আমরা জিতেছি। আমরা সবাই একসাথে জিতেছি।’’

৩৩ বছর পর ইতালিয়ান লিগ জয়ের তাৎপর্য বোঝাতে গিয়ে নাপোলির কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেছেন, ‘নাপোলি, এই শিরোপা আপনাদের জন্য। এখানে এমন কিছু মানুষ আছেন, যারা তাদের জীবনের কঠিন মুহূর্তগুলো অতিক্রম করতে সক্ষম হবেন, কারণ তারা এই মুহূর্তটিকে মনে রাখবেন। কঠিন সংগ্রাম করে যাওয়া মানুষরা সকল আনন্দে মেতে ওঠার যোগ্যতা রাখেন।’

ম্যাচের ১৩ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়েছিল নাপোলি। ডানপায়ের শটে স্বাগতিকদের এগিয়ে দেন সানসি লোভরিচ।

বিরতির পর ৫২ মিনিটে কর্নার কিক থেকে উড়ে আসা বলে ডান পায়ের কিকে নিশানাভেদ করেন ভিক্টর ওসিমহেন। সিরি আ’র চলতি মৌসুমে এপর্যন্ত সর্বাধিক গোলদাতা বল জালে জড়াতেই আগাম ট্রফি জয়ের উৎসব শুরু করে স্টেডিয়ামের ভেতর-বাইরে থাকা নাপোলির সমর্থকরা।

নিজের করা গোল নয়, ওসিমহেন ম্যাচ শেষে চ্যাম্পিয়ন হওয়াকেই সবচেয়ে বড় করে দেখছেন। বলেছেন, ‘আমি বিশ্বব্যাপী সমস্ত নাপোলি ভক্তদের জন্য আনন্দিত। কে গোল করেছে তাতে আমার কিছু যায় আসে না।’

কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ইতালিয়ান ক্লাবটিতে খেলার সময় ১৯৮৭ ও ১৯৯০ সালে শিরোপা জিতিয়েছিলেন। ২০২০ সালের নভেম্বরে ম্যারাডোনার মৃত্যুর পর তার নামেই ক্লাবের স্টেডিয়ামের নামকরণ করা হয়। সিরি আ জয়ের উৎসবের মাঝে ম্যারাডোনাকে হারানোর হাহাকারও ছিল সবার মাঝে।

নাপোলির কোচ স্পালেত্তি আবেগাক্রান্ত হয়ে বলেছেন, ‘এই সাফল্যের মাঝে ম্যারাডোনার প্রভাব অনুভূত হয়েছে।’ তবে দেউলিয়া হয়ে যাওয়া দলের আবারও চ্যাম্পিয়ন হওয়ার পর পরপারে থাকা আর্জেন্টাইন কিংবদন্তির আত্মা হয়তো প্রশান্তি পাচ্ছে।

Tags: চ্যাম্পিয়নদেউলিয়ানাপোলিলিড স্পোর্টসসিরি আ
Previous Post

‘চায়ের দোকানে মানি প্ল্যান্টের টাকা ছিনতাইয়ের পরিকল্পনা’

Next Post

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কি পালিয়ে বেড়াচ্ছেন?

Next Post
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কি পালিয়ে বেড়াচ্ছেন?

স্মার্ট পোর্ট্রেট ছবি, পুরুষের মুখের কাছাকাছি, কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাদ থেকে পড়ে সংগীতশিল্পীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT