চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ আরোহী নিয়ে জাপানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 পূর্বাহ্ন 07, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
জাপানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের পর উদ্ধারকাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের দক্ষিণ-পশ্চিম ওকিনাওয়া দ্বীপপুঞ্জের মিয়াকোজিমার কাছে ১০ জন ক্রু এবং যাত্রী বহনকারী একটি সামরিক হেলিকপ্টার যোগাযোগ হারিয়ে সমুদ্রে বিধ্বস্ত হয়েছে।

সিএনএন জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫৬ মিনিটে রাডার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়ে যায় হেলিকপ্টারটি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা আজ সাংবাদিকদের জানান, হেলিকপ্টারে থাকা ১০ জনকে উদ্ধার করার জন্য উদ্ধারকারীরা দক্ষিণ জাপান সমুদ্রে উদ্ধার কাজ চালাচ্ছে। তিনি বলেন, আমি ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ এবং নিখোঁজদের সন্ধানের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।

ইতিমধ্যেই অনুসন্ধানকারীরা সাগরে বিধ্বস্ত হেলিকপ্টারের কিছু অংশ খুঁজে পেয়েছেন এবং নিখোঁজদের অনুসন্ধান করে যাচ্ছেন। এই অনুসন্ধান থেকে থেকে যদি কোন জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া না যায়, তবে দুর্ঘটনাটি হবে ১৯৯৫ সালের পর জাপানের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা। নিখোঁজদের মধ্যে আছেন, দুইজন পাইলট, দুইজন মেকানিক এবং ছয়জন যাত্রী।

জাপান কোস্ট গার্ডের একজন মুখপাত্র জানায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে একটি টহল নৌকা থেকে ‘গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্স’ লেখা একটি লাইফবোট উদ্ধার করেছে তারা।  আজ ভোরে হেলিকপ্টারের একটি জানালার ফ্রেম, একটি দরজা এবং একটি রটার ব্লেড উদ্ধার করা হয়েছে। এটি ছিল একটি বহুমুখী হেলিকপ্টার যা মার্কিন সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

এভিয়েশন সেফটি নেটওয়ার্ক ডাটাবেস অনুসারে, ১৯৯৫ সালের ২১ ফেব্রুয়ারি একটি মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্স ফ্লাইং বোট ওকিনাওয়াতে বিধ্বস্ত হওয়ার ফলে কমপক্ষে ১০ জন লোক প্রাণ হারিয়েছিল। গতকালের আগে এটিই ছিল জাপানের সর্বশেষ ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনা।

Tags: জাপানহেলিকপ্টারহেলিকপ্টার বিধ্বস্ত
Previous Post

রামুতে মিনিট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Next Post

জয় থেকে ৪৯ রান দূরে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানরা মাঠে ব্যাট চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয় থেকে ৪৯ রান দূরে বাংলাদেশ

গৃহস্থালী পণ্য ও মিষ্টির দোকান, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার মোটরসাইকেল থেকে পড়ে মেয়ের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT