চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় থেকে ৪৯ রান দূরে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 অপরাহ্ন 07, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানরা মাঠে ব্যাট চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডের দেয়া ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৮৯ রান তুলেছে বাংলাদেশ। মিরপুর টেস্ট জিততে স্বাগতিকদের দরকার ৪৯ রান। চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে মুশফিকুর রহিম ২৯ ও তামিম ইকবাল ২৪ রানে অপরাজিত আছেন।

ছয়-চারে ইনিংস শুরু করা লিটন দাস ১৯ বলে ২৩ রান করে আউট হন। নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। ৯ বলে করেন ৪ রান।

৪৩ রানে ২ উইকেট হারানোর পর তামিম-মুশফিক বাংলাদেশকে নিয়ে গেছেন শতরানের কাছে।

দারুণ পেস ঝলকে দ্রুতই আয়ারল্যান্ডের দুটি উইকেট দখল করে বাংলাদেশকে স্বস্তি এনে দেন ইবাদত হোসেন। চতুর্থ দিনের সকালে অ্যান্ডি ম্যাকব্রিনেকে বোল্ড করেন অসাধারণ এক ডেলিভারিতে। পরে গ্রাহাম হিউমকে ফেরান উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে। আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৯২ রানে।

প্রথম ইনিংসে ১৫৫ রানে এগিয়ে থাকা বাংলাদেশের মিরপুর টেস্ট জিততেও প্রয়োজন ১৩৮ রান।

৮ উইকেটে ২৮৬ রান নিয়ে ব্যাটিং শুরু করে আয়ারল্যান্ড। আর ৬ রান যোগ করতে পারে তারা। ১ রান যোগ করে ৭২ রানে আউট হন ম্যাকব্রিনে। হিউম ফেরেন ১৪ রানে।

ইনিংসে ইবাদত নেন তিনটি উইকেট। তাইজুল ইসলাম নেন চারটি। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন এ বাঁহাতি স্পিনার। ১ উইকেটের জন্য ক্যারিয়ারে দ্বিতীয়বার হল না ম্যাচে দশ উইকেট শিকারের রেকর্ড।

লোরকান টাকারের সেঞ্চুরি (১০৮) ও ম্যাকব্রিনের প্রতিরোধে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা এড়িয়ে বাংলাদেশ মাঝারি একটা লক্ষ্য আইরিশরা দিয়েছে চতুর্থ দিনে। আয়ারল্যান্ড প্রথম ইনিংসে তোলে ২১৪ রান। জবাবে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ৩৬৯ রান করে স্বাগতিকরা।

Tags: জয়টেস্ট সিরিজবাংলাদেশ-আয়ারল্যান্ডমিরপুরলিড স্পোর্টস
Previous Post

১০ আরোহী নিয়ে জাপানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

Next Post

বাবার মোটরসাইকেল থেকে পড়ে মেয়ের মৃত্যু

Next Post
গৃহস্থালী পণ্য ও মিষ্টির দোকান, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার মোটরসাইকেল থেকে পড়ে মেয়ের মৃত্যু

মাহির খোলা চিঠি সম্পর্কিত ছবি, যেখানে তিনি ভাবুক মুখে তাকিয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহির খোলা চিঠি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT