চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের খেলা দুর্দান্ত লাগছে: সম্রাট এমিলি

জাহিদ রহমান by জাহিদ রহমান
5:02 অপরাহ্ন 21, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
প্রাপ্তবয়স্ক পুরুষের ছবি, তিনি ব্লু শার্ট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ফুটবলের গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচের লড়াই বেশ জমজমাট হয়ে উঠেছে। দ্বিতীয় ম্যাচে হারার মধ্যে দিয়ে অনেক দলেরই গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। তবে দিন যতই যাচ্ছে ততই বিশ্বকাপের ম্যাচগুলো নতুন নতুন রূপে উদ্ভাসিত হচ্ছে। এ পর্যন্ত হওয়া ম্যাচগুলো নিয়ে ফুটবল বিশ্লেষকরা ফুটবলের মহাদেশীয় অগ্রগতি নিয়ে গবেষণা করছেন। ইউরোপ, লাতিন আমেরিকা, আফ্রিকা, এশিয়ার ফুটবল কেমন ধারায় এগিয়ে যাচ্ছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

বেশিরভাগ দল ইতিমধ্যেই গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলে ফেলেছে। ফলে তুলনামূলক আলোচনা করাও সহজ হচ্ছে। কাল সুইডেনের বিপক্ষে নেদারল্যান্ডসের বড় জয়ের পর আজ সকালে “সামুরাই ব্লু” জাপান তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। জাপান এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে। দলটি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট সত্ত্বেও নিজেদের সংগঠিত রক্ষণ, দ্রুত আক্রমণ এবং উচ্চ-প্রেসিং ফুটবলের মাধ্যমে শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়েছে।

সাবেক তারকা ফুটবলার সম্রাট হোসেন এমিলি জাপানকে এই বিশ্বকাপের অন্যতম বিপজ্জনক “ডার্ক হর্স” হিসেবে দেখছেন। বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচ দেখার চেষ্টা করছেন তিনি। নারায়ণগঞ্জের নিজ বাসাতে থাকেন এমিলি। বিশ্বকাপ ফুটবলের খেলা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রথমেই বলেন, ‘খেলার ধরনে মনে হচ্ছে, দক্ষিণ আমেরিকার তুলনায় এবার বেশ এগিয়ে ইউরোপের দলগুলো। বিশেষ করে জার্মান, হল্যান্ড, ফ্রান্সের খেলায় ধার খুব বেশি। সেই তুলনায় দক্ষিণ আমেরিকার দল শ্লথ। এছাড়া ব্রাজিল, আর্জেন্টিনা দু’একজন তারকা নির্ভর মনে হচ্ছে। আর্জেন্টিনার প্রথম ম্যাচে মনে হয়েছে মেসিই সর্বেসর্বা। মেসি না থাকলে কী হবে? মনে হচ্ছে মেসিবিহীন আর্জেন্টিনা ততোটা এগুতে পারবে না। দলে সেই তুখোড় মিডফিল্ডার ডি মারিয়াও নেই। ফলে একটা বড় শূন্যতা আছে। ব্রাজিলেও নেইমার দু’ম্যাচে খেলতে পারেনি। এখন দেখা যাক নেইমার আসার পর কী ধরনের পরিবর্তন দেখা যায়।’

এমিলি আরও বললেন, এই বিশ্বকাপের সবচেয়ে ভালো দিক হল এশিয়ার টিমগুলোর দারুণ উন্নতি। খেলার ধরনেও অনেক পরিবর্তন এসেছে। জাপানের খেলা তো খুবই ভালো লাগছে। এমিলি বললেন, সাউথ কোরিয়ার ভাগ্য খারাপ। নইলে মেক্সিকোর সাথে ম্যাচ ড্র হতো। কিন্তু সামান্য ভুলে কোরিয়া গোল খেয়ে বসে। শেষদিকে কোরিয়া যে আক্রমণ রচনা করে সেগুলোই ছিল খুবই দৃষ্টিনন্দন। গোলের চান্সও তৈরি হয়েছিল। খেলা ড্র হতে পারতো।

এমিলি বললেন, ‘এখনও বিশ্বকাপের মূল উত্তেজনা তৈরি হয়নি। দ্বিতীয় রাউন্ড থেকেই নানান উত্তেজনা, অঘটন দেখা যাবে। বিশ্বকাপের লড়াইটা উপভোগ্য হবে তখন থেকেই। দ্বিতীয় রাউন্ড থেকেই বোঝা যাবে কোন কোন দলকে চ্যাম্পিয়নশিপের হাতছানি দিচ্ছে। ইউরোপ না দক্ষিণ আমেরিকা তারও ফয়সালা হবে।

সবশেষে তিনি বলেন, শৃঙ্খলা, আধুনিক কৌশল, ইউরোপীয় অভিজ্ঞতা, ফিটনেস এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার সমন্বয়ই জাপানের বিশ্বকাপে সাফল্যের মূল চাবিকাঠি।

Tags: আর্জেন্টিনাএমিলিজাপানজার্মানিটাচ লাইননেইমারফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবাংলাদেশবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিললিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

Next Post

টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশই হয়ে গেল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশই হয়ে গেল বাংলাদেশ

দুই পুরুষ হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন, প্রাকৃতিক পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার আয়ের অর্ধেক যেত তৌসিফের স্কুলের বেতনে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT