চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার আয়ের অর্ধেক যেত তৌসিফের স্কুলের বেতনে!

বাবা দিবসে নিজের বাবার ত্যাগের গল্প শোনালেন অভিনেতা তৌসিফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 21, জুন 2026
in বিনোদন
A A
দুই পুরুষ হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন, প্রাকৃতিক পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি তুলে ধরেছেন বাবার ত্যাগ, সংগ্রাম এবং তার ভবিষ্যৎ গড়ার জন্য নেওয়া সাহসী সিদ্ধান্তের কথা।

বাবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, আমি আজ যা হয়েছি, তার পেছনে সবচেয়ে বড় অবদান তার বাবার।

বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি লিখেছেন, ‘যখন আব্বুর মাসিক আয় ছিল মাত্র ৮ হাজার টাকা, তখন তিনি আমাকে ৪ হাজার টাকা বেতনের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছিলেন। কারণ, তার একটাই স্বপ্ন ছিল তাঁর ছেলে একদিন বড় হবে, ভালো কিছু করবে, আর সবার থেকে আলাদা হবে। তিনি নিজের বাস্তবতা দেখেননি। দেখেছিলেন আমার সম্ভাবনা।’

তৌসিফ আরও লিখেন, ‘আমার জন্য তিনি এমন এক স্বপ্ন দেখেছিলেন, যার মূল্য ছিল তাঁর অসংখ্য ত্যাগ, পরিশ্রম আর আত্মত্যাগ। কারণ, তিনি বিশ্বাস করতেন, শিক্ষা খরচ নয় এটা সন্তানের ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ।’

বাবার স্বপ্নের কথা উল্লেখ করে তৌসিফ লিখেছেন, ‘আজ আমি তার (বাবা) সেই স্বপ্নের কতটা পূরণ করতে পেরেছি জানি না। কিন্তু একটা বিষয় নিশ্চিত আজ আমি যা, তার ভিত্তিটা গড়ে দিয়েছেন আমার আব্বু।’

সবশেষে অভিনেতা তৌসিফ মাহবুব লেখেন, ‘তিনি শুধু আমার বাবা নন, তিনি আমার প্রথম শিক্ষক, প্রথম অনুপ্রেরণা। তিনিই আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, বড় করে ভাবতে শিখিয়েছেন। সীমাবদ্ধতার ভেতর থেকেও অসীম চিন্তা করতে শিখিয়েছেন। শুভ বাবা দিবস। আজীবন বেচে থাকুক পৃথিবীর প্রতিটি বাবা।’

Tags: তৌসিফ মাহবুববাবা দিবসলিড বিনোদন
Previous Post

টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশই হয়ে গেল বাংলাদেশ

Next Post

বেওয়ারিশ কুকুর অপসারণে হাইকোর্টের রুল

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বেওয়ারিশ কুকুর অপসারণে হাইকোর্টের রুল

আশুলিয়ায় গ্রেপ্তার ৩ যুবক, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT