চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানে রোদ দেখে স্বস্তি, পাকিস্তানের বিপক্ষে যে লক্ষ্য বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

জাপানে বৈরী আবহাওয়ার কারণে কয়েক দিন মাঠের অনুশীলনে বিঘ্ন ঘটলেও অবশেষে দেখা মিলেছে ঝলমলে রোদের। স্বস্তির আবহাওয়ায় অনুশীলনে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তর অসুস্থতাজনিত ছিটকে পড়া বড় ধাক্কা হলেও, তা পেছনে ফেলে পাকিস্তানের বিপক্ষে ইতিবাচক ক্রিকেট খেলতে মুখিয়ে টাইগাররা। জয়ের লক্ষ্য লিটন দাসদের।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় জাপানের নিশিনে এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ। তার আগেরদিন কথা বলেছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। কথা বলেছেন, দলের প্রস্তুতি নিয়ে।

জাপানে পৌঁছানোর পর এই প্রথম রোদ দেখে স্বস্তি প্রকাশ করেছেন ইয়াসির। বলেছেন, ‘জাপানে আসার পর মনে হয় আজই প্রথম রোদ দেখলাম। ভালো লাগছে যে ভালোমতো মাঠে নামতে পেরেছি। আগামীকালের আবহাওয়াও ভালো থাকবে বলে আশা করছি, ফলে খেলার জন্য সুন্দর একটি পরিবেশ পাব।’

গত কয়েক দিন বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় কোয়ার্টার ফাইনালে মাঠেই নামা হয়নি বাংলাদেশের। এমনকি নেটে নিয়মিত অনুশীলনও করতে পারেনি। তবে তাতে দলের মনোযোগে কোনো ঘাটতি পড়েনি বলে জানান ইয়াসির। বলেছেন, ‘মাঠের অনুশীলন না হলেও আমরা মানসিকভাবে সবসময় প্রস্তুত ছিলাম। পুরো দলের জিম সেশন ছিল। এছাড়া ফুটবল মাঠে গিয়েও গা গরম ও ফুটবল খেলে নিজেদের ফিট রেখেছি।’

দলের অন্যতম ব্যাটিং ভরসা নাজমুল হোসেন শান্ত হঠাৎ অসুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন। এতে ব্যাটিং অর্ডারে কোনো বাড়তি চাপ তৈরি হবে কি না-এমন প্রশ্ন এসেছিল ইয়াসিরের সামনে। বলেছেন, ‘শান্ত ভাইয়ের এভাবে অসুস্থতার কারণে চলে যাওয়াটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। তবে যা হয়ে গেছে তা নিয়ে পড়ে থাকার সুযোগ নেই। এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে। বর্তমানে আমাদের যে ব্যাটিং অর্ডার আছে, তা নিয়েই পূর্ণ শক্তি দিয়ে এগিয়ে যেতে হবে।’

সম্প্রতি কিছুট পাকিস্তান ছন্দহীন থাকলেও তাদের কোনোভাবেই খাটো করে দেখতে নারাজ ইয়াসির। বলেছেন, ‘আমি ওদের নড়বড়ে বলব না, পাকিস্তান সবসময়ই খুব ভালো দল। ক্রিকেটের মাঠে যারা যেদিন সেরাটা খেলবে, তারাই জিতবে। আমরা কারো শক্তিমত্তা নিয়ে অতিরিক্ত না ভেবে নিজেদের সেরা খেলাটাই উপহার দিতে চাই।’

পাকিস্তানের আগ্রাসী ক্রিকেটের বিপক্ষে দলের কৌশল নিয়ে ইয়াসির জানান, নিজস্ব স্বাভাবিক প্রক্রিয়া ধরে রাখাই তাদের মূল লক্ষ্য। বলেছেন, ‘নির্দিষ্ট কোনো দলের জন্য নয়, প্রতিটি ম্যাচের জন্যই টিম ম্যানেজমেন্টের আলাদা পরিকল্পনা থাকে। আমাদের মূল কাজ হলো সঠিক প্রক্রিয়া মেনে চলা এবং ইতিবাচক ব্র্যান্ডের ক্রিকেট খেলা। কন্ডিশন ও উইকেট অনুযায়ী বাকিটা মাঠে বাস্তবায়ন করতে পারলেই ভালো ফল আসবে।’

Tags: ইয়াসিরএশিয়ান গেমস ক্রিকেটজাপানপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

কেন অনুশীলন না করে হোটেলে রোনালদো, বৈঠকের পর কী হল

Next Post

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

Next Post
ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে, মশার লার্ভা ও রক্তের নমুনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

ছবি-এআই

ককপিটে দুই পাইলটের সংঘর্ষ, হাইজ্যাক সংকেতে যুদ্ধবিমান পাঠাল ইসরায়েল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT