চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ককপিটে দুই পাইলটের সংঘর্ষ, হাইজ্যাক সংকেতে যুদ্ধবিমান পাঠাল ইসরায়েল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:23 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি-এআই

ছবি-এআই

দুবাই থেকে ইসরায়েলগামী দুবাইয়ের একটি বিমানে দুই পাইলটের মধ্যে সংঘর্ষের ঘটনায় জরুরি অবতরণ করতে হয়েছে। সংঘর্ষের একপর্যায়ে একজন পাইলটকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। এসময় বিমান থেকে প্রথমে সাধারণ জরুরি সংকেত এবং পরে সম্ভাব্য ছিনতাইয়ের সংকেত পাঠানো হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এনডিটিভি জানিয়েছে, বুধবার ৩০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করেছিল ফ্লাইদুবাইয়ের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮। ফ্লাইটটির নম্বর ছিল এফজেড১০৭৩। বিমানে প্রায় ১৮০ জন ইসরায়েলি যাত্রী ছিলেন।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, উড্ডয়নের পর বিমানটি ‘৭৭০০’ সংকেত পাঠায়। আন্তর্জাতিকভাবে এই সংকেত সাধারণ জরুরি পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। কিছুক্ষণ পর সেটি পরিবর্তন করে ‘৭৫০০’ করা হয়, যা বিমানে বেআইনি হস্তক্ষেপ বা সম্ভাব্য ছিনতাইয়ের সংকেত। এই সংকেত পাওয়ার পর ইসরায়েলি কর্তৃপক্ষ সতর্ক হয়ে ওঠে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসরায়েলি যুদ্ধবিমানও আকাশে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

পরে জানা যায়, বিমানটি ছিনতাই হয়নি। বরং ককপিটে দুই পাইলটের মধ্যে তীব্র সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। অ্যাসোসিয়েটেড প্রেসকে এক আঞ্চলিক কর্মকর্তা জানান, ককপিটে পাইলটদের মধ্যে মারামারি হয়েছিল। তবে কী কারণে এই সংঘর্ষ শুরু হয়, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মারামারির একপর্যায়ে একজন পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজন যাত্রী ও ক্রু সদস্য ককপিটের দিকে এগিয়ে যান।

যাত্রীদের বর্ণনা অনুযায়ী, তারা বিমানের ভেতর চিৎকার শুনতে পান। পরে ককপিটের দরজা খোলার পর সেখানে রক্ত দেখতে পান। ‘মিরিয়াম’ নামে এক যাত্রী স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানান, একজন পাইলটকে ভাঁজ করা ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে বিমানে থাকা সব ইসরায়েলি যাত্রী নিরাপদে আছেন বলে জানানো হয়।

ঘটনার সময় বিমানটি মাত্র দুই মিনিটে প্রায় ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে যায়। প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় থাকা বিমানটি নেমে আসে প্রায় ১৬ হাজার ৬০০ ফুট উচ্চতায়। এর কিছুক্ষণ পরই বিমান থেকে প্রথম জরুরি সংকেত পাঠানো হয়। পরে সম্ভাব্য ছিনতাইয়ের সংকেত ‘৭৫০০’ সক্রিয় হওয়ার পর পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ইসরায়েলি যুদ্ধবিমান আকাশে পাঠানো হয় বলে এক কর্মকর্তা জানান। তবে পরে স্পষ্ট হয়, বিমানটি ছিনতাইয়ের শিকার হয়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, বিমান নিয়ে উদ্বেগের খবর পাওয়ার পর প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বিমানে থাকা ইসরায়েলি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছিল বলেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়। ঘটনার প্রকৃত কারণ এবং দুই পাইলটের মধ্যে সংঘর্ষের সূত্রপাত কীভাবে হয়েছিল, তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Tags: ইসরায়েলককপিটপাইলট
Previous Post

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

Next Post

এতোদিন কোথায় ছিলেন ‘অবুঝ দুটি মন’ খ্যাত রথি?

Next Post

এতোদিন কোথায় ছিলেন ‘অবুঝ দুটি মন’ খ্যাত রথি?

যাদের নিয়ে ঐতিহাসিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT