চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপান সব সময় বাংলাদেশের পাশে আছে: জাপানের প্রধানমন্ত্রী 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 পূর্বাহ্ন 31, মে 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রীদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ঘূর্ণিঝড় রিমালের কারণে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দ্রুত সংস্কারে প্রয়োজনীয় সহায়তা দিতে জাপান সরকার দেরি করবে না। জাপান এই কঠিন সময় থেকে বেরিয়ে আসার জন্য সবসময় বাংলাদেশের পাশে থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ফলে অনেক মূল্যবান প্রাণহানি হয়েছে এবং বিশেষ করে উপকূলীয় দক্ষিণ অঞ্চলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে জেনে তিনি গভীরভাবে দুঃখিত।

তিনি বলেন, জাপান সরকারের পক্ষ থেকে আমি নিহতদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। জাপানের প্রধানমন্ত্রী দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দ্রুত পুনরুদ্ধারের জন্য তার আন্তরিক শুভকামনা জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদের কাছে পাঠানো পৃথক এক বার্তায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো বলেন, জাপান সর্বদা বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে রয়েছে এবং বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

ইয়োকো বলেন, আমি এটা জেনে গভীরভাবে দুঃখিত যে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ফলে বিশেষ করে, দেশটির দক্ষিণ উপকূলীয় অঞ্চলে অনেক মূল্যবান প্রাণহানি হয়েছে এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তিনি ক্ষতিগ্রস্তদের এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি তার আন্তরিক সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত পুনর্গঠনের জন্য আন্তরিক সহমর্মিতা ব্যক্ত করেন।

Tags: জাপানজাপানের প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী
Previous Post

৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প

Next Post

দুর্বৃত্তের গুলিতে আহত ইউপি চেয়ারম্যান মারা গেছেন 

Next Post
আহত ইউপি চেয়ারম্যানের ছবি, দুর্বৃত্তের গুলিতে আহত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্বৃত্তের গুলিতে আহত ইউপি চেয়ারম্যান মারা গেছেন 

দুর্যোগে আহত রুবেল, দিনাজপুরে কালবৈশাখীর তাণ্ডবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে কালবৈশাখীর তাণ্ডবে আহত রুবেল মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT