চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 পূর্বাহ্ন 31, মে 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প আদালত কক্ষে বসে, পেছনে পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার তথ্য গোপন করার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগের সব কটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন এই রিপাবলিকান নেতা। 

ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, দীর্ঘ পাঁচ সপ্তাহ ধরে শুনানির পর নিউইয়র্কের ম্যানহাটনে স্থানীয় সময় বৃহস্পতিবার ৩০ মে ট্রাম্পের মামলায় রায় ঘোষণা করেন ১২ জন বিচারকের একটি বেঞ্চ। ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে আগামী ১১ জুলাই।

১২ সদস্যর জুরি ট্রাম্পকে ২০১৬ সালের নির্বাচনে বেআইনিভাবে তার ব্যবসায়িক রেকর্ড জালিয়াতি করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ব্যবসায়িক রেকর্ড জালিয়াতি করার ৩৪টি অভিযোগ গঠন করা হয় এবং জুরি তাকে ৩৪টি অভিযোগেই দোষী সাব্যস্ত করে।

৭৭ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া হয়। এ অর্থ তুলে দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। তবে ব্যবসায়িক নথিপত্রে লেনদেনের তথ্য গোপন করা হয়েছিল।

রায় ঘোষণার পর আদালত কক্ষ থেকে বেরিয়ে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তাকে অপমান করা হয়েছে। বিচারকাজে কারচুপি হয়েছে। তিনি অন্যায় আচরণের শিকার। অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবেন তিনি।

আগামী ১১ জুলাই এ মামলায় সাবেক এই প্রেসিডেন্টের সাজা ঘোষণা করা হবে। সাধারণত এ ধরনের অপরাধের জন্য চার বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা দেওয়া হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পকে অর্থদণ্ড দেওয়ার সম্ভাবনাই বেশি। তবে রায়ের কারণে তার নির্বাচনী প্রচারে কোনো বাধা আসবে না বলেই ধারণা করা হচ্ছে।

Tags: ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
Previous Post

মসলার বাজারে কোরবানি ঈদের ‘ঝাঁজ’

Next Post

জাপান সব সময় বাংলাদেশের পাশে আছে: জাপানের প্রধানমন্ত্রী 

Next Post
বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রীদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপান সব সময় বাংলাদেশের পাশে আছে: জাপানের প্রধানমন্ত্রী 

আহত ইউপি চেয়ারম্যানের ছবি, দুর্বৃত্তের গুলিতে আহত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্বৃত্তের গুলিতে আহত ইউপি চেয়ারম্যান মারা গেছেন 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT