চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনতা পার্টি বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ‘বৈশাখী আড্ডা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:29 অপরাহ্ন 25, এপ্রিল 2026
in রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জনতা পার্টি বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা।

শনিবার (২৫ এপ্রিল) সভাটি জনতা পার্টি বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এনডিএফ এর প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন ও সঞ্চালনা করেন জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব আলহাজ্ব এম. এ. ইউসুফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি ও এনডিএফ এর চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

তিনি বলেন, জাতীয় পার্টির সময়েই বাংলাদেশে সবচেয়ে বেশি উন্নয়ন সাধন হয়েছে। রাজনৈতিক বাস্তবতা সকলকে অনুধাবন করতে হবে। যদি আমরা নিজেরা কষ্ট করি, বিশ্বাস করি তাহলে আমরা জোটকে শক্তিশালী করতে পারবো। বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে আমাদের সরব থাকতে হবে। এনডিএফ কে আমরা তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।

বিশেষ অতিথি জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু বলেন, জোটকে শক্তিশালী করার যথেষ্ট সুযোগ আমাদের আছে। আমরা আগামীর রাজনীতিতে ভূমিকা রাখতে চাই। এনডিএফ গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাবে।

সভাপতির বক্তব্যে গোলাম সারোয়ার মিলন সকলকে বৈশাখী শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্তমান সরকারকে এখনই সফল বা ব্যর্থ বলা যায় না। তাদেরকে অন্তত আরো ৬ মাস দেখতে হবে। আমরা আমাদের জোটকে শক্তিশালী করতে চাই যাতে এই জোট আগামীতে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে সংগঠিত হতে পারে।

জনতা পার্টি বাংলাদেশের উপদেষ্টা শাহ মো. আবু জাফর বলেন, আমাদের জোটকে শক্তিশালী করতে হবে। লক্ষ্য স্থির করে এনডিএফ কে এগিয়ে যেতে হবে। পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আমাদের সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলা করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাসদ (শাজাহান সিরাজ) এর সভাপতি মোয়াজ্জেম হোসেন খান মজলিস, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, জাগপার সভাপতি মহিউদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, জনতা পার্টি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল্লাহ, যুগ্ম মহাসচিব ইকবাল কবীর, শিউলী সুলতানা রুবি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. সোলায়মান, গণতান্ত্রিক লীগ এর সভাপতি মো. আব্দুল জলিল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Tags: জনতা পার্টি বাংলাদেশজাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
Previous Post

মারা গেছেন বাংলাদেশের সাবেক আন্তর্জাতিক আম্পায়ার আসগর

Next Post

৩০ শিশুকে বাঁচাতে গোখরা সাপের সঙ্গে লড়াই, প্রাণ দিল সাহসী কুকুর ‘কালী’

Next Post

৩০ শিশুকে বাঁচাতে গোখরা সাপের সঙ্গে লড়াই, প্রাণ দিল সাহসী কুকুর ‘কালী’

শহীদ জিয়ার শুরু করা খাল, ৫০ বছর পর পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT