চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ শিশুকে বাঁচাতে গোখরা সাপের সঙ্গে লড়াই, প্রাণ দিল সাহসী কুকুর ‘কালী’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:43 অপরাহ্ন 25, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় ‘কালী’ নামের এক পথকুকুরের আত্মত্যাগের ঘটনা নাড়িয়ে দিয়েছে স্থানীয়দের।  কুকুরটি ৩০ জনেরও বেশি কিন্ডারগার্টেনের শিশুদের বাঁচাতে বিষধর গোখরা সাপের সঙ্গে লড়াই করে প্রাণ হারিয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে ময়ূরভঞ্জ জেলার ধীরাকুলা গ্রামে। গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় শ্রী জগন্নাথ শিশু বিদ্যা মন্দির-এর সামনে ৩০ জনেরও বেশি শিশু অবস্থান করছিল। এ সময় একটি বিষধর সাপ স্কুল চত্বরে ঢুকে পড়লে মুহূর্তেই পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে।

ঠিক তখনই কালী বিপদ বুঝতে পেরে সাপটির দিকে ঝাঁপিয়ে পড়ে। শিশুদের সামনে দাঁড়িয়ে সে সাপটির সঙ্গে লড়াই শুরু করে এবং একপর্যায়ে সেটিকে হত্যা করতে সক্ষম হয়। তবে লড়াইয়ের সময় সাপের কামড়ে গুরুতরভাবে আহত হয় কালী।

গ্রামবাসীরা জানান, বারবার সাপটির কামড়েও কালী পিছু হটেনি। তার এই সাহসিকতায় সাপটি শিশুদের কাছে পৌঁছাতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত বিষক্রিয়ায় প্রাণ হারায় সাহসী কুকুর কালী।

কালী’র এই আত্মত্যাগে শোকস্তব্ধ হয়ে পড়ে পুরো গ্রাম। স্থানীয়দের ভাষ্য, একটি পথকুকুর হয়েও সে যেভাবে শিশুদের রক্ষা করেছে, তা বিরল।

স্থানীয়দের উদ্যোগে কালীকে সম্মান জানিয়ে আবেগঘন পরিবেশে শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার দেহ সাদা কাপড়ে মুড়িয়ে ফুল দিয়ে সাজিয়ে শোভাযাত্রার মাধ্যমে দাফন করা হয়।

Tags: আত্মত্যাগ
Previous Post

জনতা পার্টি বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ‘বৈশাখী আড্ডা’

Next Post

শহীদ জিয়ার শুরু করা খাল, ৫০ বছর পর পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Next Post

শহীদ জিয়ার শুরু করা খাল, ৫০ বছর পর পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি: আইএসপিআর

নৌবাহিনীর যৌথ অভিযানে ৩০০০ লিটার ডিজেল জব্দ, আটক ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT