চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনতা ব্যাংক থেকেও ‘অ্যাড মানি’ করতে পারবেন বিকাশে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 অপরাহ্ন 03, জুলাই 2023
in অর্থনীতি
A A
জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অ্যাপ বিকাশের স্ক্রিনশট দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের গ্রাহকরাও তাদের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ‘ই-জনতা’ ব্যবহার করে সুবিধাজনক সময়ে যে কোনো স্থান থেকে টাকা আনতে পারছেন যেকোনো বিকাশ অ্যাকাউন্টে। তাও আবার বাড়তি খরচ ছাড়াই।

এ নিয়ে দেশের শীর্ষস্থানীয় ৪৪টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট এবং ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ভিসা ও মাস্টার কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনা যাচ্ছে। ৭ কোটি গ্রাহকের সুবিধার্থে দেশের সবচেয়ে শক্তিশালী ও বিস্তৃত ‘ব্যাংক-বিকাশ নেটওয়ার্ক’ তৈরি করেছে বিকাশ।

বিকাশে টাকা আনতে ‘ই-জনতা’ অ্যাপটি ব্যবহার করে নিজের অথবা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি হিসেবে জনতা ব্যাংকের অ্যাকাউন্টে যুক্ত করতে হবে। এরপর বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’ আইকনে ক্লিক করে ‘ব্যাংক টু বিকাশ’ অপশন থেকে ‘ইন্টারনেট ব্যাংকিং’ সেকশনে থাকা জনতা ব্যাংকের লোগোতে ট্যাপ করে ‘ই-জনতা’ অ্যাপের ইন্টারফেসে ঢুকতে হবে। এরপর টাকার পরিমাণ উল্ল্যেখ করে এবং ওটিপি দিয়ে লেনদেন সম্পন্ন করতে হবে।

এছাড়াও সরাসরি ‘ই-জনতা’ অ্যাপের ‘ট্রান্সফার’ মেন্যু থেকে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে। লেনদেন সম্পন্ন হলে গ্রাহক রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এসএমএস নোটিফিকেশন পাবেন।

উল্লেখ্য, ‘ই-জনতা’ অ্যাপ থেকে বিকাশে ‘অ্যাড মানি’র ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে। গ্রাহকরা বিকাশ অ্যাকাউন্টে টাকা এনে সেন্ড মানি, ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, মোবাইল রিচার্জ, স্কুল কলেজের বেতন পরিশোধ, ই-টিকেটিং, সরকারি ফি প্রদান, অনুদান পাঠানো, বিমার প্রিমিয়াম পরিশোধ, সেভিংসসহ দৈনন্দিন প্রায় সমস্ত আর্থিক লেনদেন করতে পারছেন ক্যাশলেস পদ্ধতিতে।

‘অ্যাড মানি’ এবং বেশ কয়েকটি ব্যাংকের সঙ্গে ‘বিকাশ টু ব্যাংক’ সেবার ফলে ব্যাংকের সাথে গ্রাহকদের লেনদেন আরও স্বাচ্ছন্দ্যময় হয়েছে। ব্যাংকিং সময়সীমার মধ্যে নির্ধারিত শাখায় গিয়ে লেনদেনের বাধ্যবাধকতা এড়িয়ে গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী যেকোনো স্থান থেকে যেকোনো সময় বিকাশে টাকা আনতে পারছেন, আবার দরকার হলে বিকাশ থেকে ব্যাংকেও টাকা জমা করতে পারছেন যা তাদের দৈনন্দিন লেনদেনে দিয়েছে আরও স্বাধীনতা ও সক্ষমতা।

Tags: অ্যাড মানিজনতা ব্যাংকবিকাশ
Previous Post

বঙ্গবন্ধুর সমাধিতে এএইচএম খায়রুজ্জামান লিটনের শ্রদ্ধা

Next Post

পিডিবিএফ’র কোভিড প্রণোদনা ঋণ বিতরণ করলেন ডেপুটি স্পিকার

Next Post
ডেপুটি স্পিকার পিডিবিএফ’র কোভিড প্রণোদনা ঋণ বিতরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিডিবিএফ’র কোভিড প্রণোদনা ঋণ বিতরণ করলেন ডেপুটি স্পিকার

তেলবাহী জাহাজে বিস্ফোরণের দৃশ্য, ধোঁয়া ও আগুনের কুণ্ডলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝালকাঠির সেই তেলবাহী জাহাজে আবারও বিস্ফোরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT