চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিডিবিএফ’র কোভিড প্রণোদনা ঋণ বিতরণ করলেন ডেপুটি স্পিকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 অপরাহ্ন 03, জুলাই 2023
in জনপদ, পাবনা
A A
ডেপুটি স্পিকার পিডিবিএফ’র কোভিড প্রণোদনা ঋণ বিতরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) সাঁথিয়া কার্যালয়ে পাবনা অঞ্চলের কোভিড-১৯ প্রণোদনা ঋণ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি।

সোমবার ৩ জুলাই পিডিবিএফ’র সাঁথিয়া কার্যালয়ে প্রথম দফায় ৭ জন উদ্যোক্তাকে মোট সাড়ে ১৩ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, সাঁথিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মো. সোহেল রানা, সাঁথিয়া পৌরসভার মেয়র মো. মাহবুব আলম বাচ্চু, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মানিক মিয়া রানা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা অতুল কৃষ্ণ মজুমদার এবং উপজেলা পরিষদের বিভাগীয় প্রধান ও অন্যান্য ব্যক্তিবর্গ।

শামসুল হক টুকু বলেন, করোনাকালে বহু মানুষের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়েছে। সরকারের পক্ষ থেকে সেই ক্ষতিপূরণে পিডিবিএফ কোভিড-১৯ প্রণোদনা ঋণ কর্মসূচি হাতে নিয়েছে। আমরা আশা করছি এই ঋণে তারা উপকৃত হবেন। তবে অনেকেই আছেন যে কাজে ঋণের টাকা নেন, শেষ পর্যন্ত তা অন্য কাজে লাগান। কেউ কেউ আবার ঋণ পরিষদ না করে খেলাপী গ্রাহক হিসেবে নাম লেখান। এমন দৃষ্টান্ত নতুন করে কেউ তৈরি করবেন না।

পিডিবিএফ’র ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদারের তত্ত্বাবধানে করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে কোভিড-১৯ প্রণোদনা ঋণ কর্মসূচি শুরু করেছে প্রতিষ্ঠানটি।

Previous Post

জনতা ব্যাংক থেকেও ‘অ্যাড মানি’ করতে পারবেন বিকাশে

Next Post

ঝালকাঠির সেই তেলবাহী জাহাজে আবারও বিস্ফোরণ

Next Post
তেলবাহী জাহাজে বিস্ফোরণের দৃশ্য, ধোঁয়া ও আগুনের কুণ্ডলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝালকাঠির সেই তেলবাহী জাহাজে আবারও বিস্ফোরণ

নেদারল্যান্ডসের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আশা টিকিয়ে রাখল নেদারল্যান্ডস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT