চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলম্বিয়ার জার্সি তুলে রাখলেন ২০১৪ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

২০১৪ ব্রাজিল বিশ্বকাপ, মাঠ মাতাতে এসেছিলেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র, ক্রিস্টিয়ানো রোনালদো, আরিয়েন রোবেন, লুইস সুয়ারেজের মতো তারকারা। চমক দেখিয়ে নজর কেড়েছিলেন ২৩ বর্ষী এক কলম্বিয়ান, হামেস রদ্রিগেজ। আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ৩৫ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন সেই রদ্রিগেজ।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন হামেস। ভিডিওবার্তায় বলেছেন, ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমাপ্ত করার সময় এসেছে। ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপে ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি।

কলম্বিয়ার হয়ে সর্বাধিক ম্যাচ খেলে দেশের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নিলেন হামেস। ১৩১ ম্যাচে ৩১ গোল করেছেন। কলম্বিয়ার হয়ে সর্বোচ্চ গোলদাতা কিংবদন্তি রাদামেল ফ্যালকাও, ১০৫ ম্যাচে ৩৬ গোল করে গেছেন তিনি।

বর্তমানে কলম্বিয়ার অ্যাটলেটিকো ন্যাসিওনালের হয়ে খেলছেন হামেস। ২০১৪, ২০১৮ ও ২০২৬ বিশ্বকাপে কলম্বিয়া দলে ছিলেন। শেষ বিশ্বকাপে অধিনায়কত্ব করেছেন। ২০১৫, ২০১৬, ২০১৯ ও ২০২৪ কোপা আমেরিকায় খেলেছেন। ২০২৪ সালে কোপার ফাইনালে খেলেছিলেন।

কলম্বিয়া জার্সিতে তার শেষ গোল ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আর্জেন্টিনার বিপক্ষে। ২-১ গোলে জিতেছিল তার দল। গত বিশ্বকাপে সেরা ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষে হলুদ জার্সিতে শেষ ম্যাচটি খেলেছেন।

Tags: কলম্বিয়ালিড স্পোর্টস
Previous Post

মক্কার আকাশে হুতি ড্রোন, ‘রেড লাইন’ সতর্কতা সৌদি জোটের

Next Post

২০২৭ সালের পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

Next Post

২০২৭ সালের পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

ছবি: সংগৃহীত।

নীল আকাশের ছাতা রক্ষা: বিশ্ব ওজন দিবস ও আমাদের ভবিষ্যৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT