চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবারকে ঘিরেই জেমসের ঈদ আনন্দ

ছবি ভাইরাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 31, মে 2026
in বিনোদন
A A
জেমসের পরিবারের সঙ্গে ঈদ আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যান্ডসংগীতের কিংবদন্তি মাহফুজ আনাম জেমস সাধারণত আলোচনায় থাকেন তার গান, মঞ্চ পরিবেশনা কিংবা আলোকচিত্রের জন্য। ব্যক্তিজীবন নিয়ে খুব কমই প্রকাশ্যে আসেন তিনি। তাই একজন বাবা ও স্বামী হিসেবে জেমসকে দেখার আগ্রহ ভক্তদের বরাবরই রয়েছে।

সেই আগ্রহ যেন নতুন করে উসকে দিলেন তার প্রাক্তন স্ত্রী রথি কানিজ। ঈদ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পারিবারিক ছবি প্রকাশ করেছেন রথি। ছবিগুলোতে দেখা গেছে, জেমসের দুই সংসারের সন্তানরা একসঙ্গে সময় কাটাচ্ছেন বাবার সঙ্গে।

একটি ছবিতে জেমসকে দেখা যায় তার কন্যা জান্নাত ও ছোট ছেলে জিবরানের সঙ্গে। বাবা ও বড় বোনের পাশে হাস্যোজ্জ্বল জিবরানকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা ও ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।

আরেকটি ছবিতে জান্নাত ও জিবরানের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন জেমস এবং তার বর্তমান স্ত্রী নামিয়া। একই ছবিতে বাবা, স্বামী ও পরিবারের অভিভাবক হিসেবে প্রিয় শিল্পীকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুরাগীরা।

এ ছাড়া বড় মেয়ে জান্নাতকে নিয়ে জেমসের একটি আলাদা ছবিও শেয়ার করেন রথি। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, জান্নাতের ঈদ ওর আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে। ঘরোয়া আবহের এই মুহূর্তগুলো ভক্তদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

১৯৯১ সালের ১৭ নভেম্বর রথি কানিজকে বিয়ে করেন জেমস। ২০০৩ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। এই সংসারে তাদের কন্যা জান্নাত ও পুত্র দানেশ রয়েছেন।

গত বছরের ২৫ অক্টোবর জেমসের তৃতীয় বিয়ে এবং নতুন করে বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসে। সে সময় জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর জানান, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি কনসার্টের সময় নামিয়ার সঙ্গে পরিচয় হয় জেমসের। পরিচয় থেকে ঘনিষ্ঠতা, আর সেই সম্পর্কই পরিণতি পায় বিয়েতে।

আমেরিকা সফর শেষে জেমস দেশে ফিরে এলেও যোগাযোগ অব্যাহত থাকে। পরে ২০২৪ সালের ১২ জুন বিয়ের বন্ধনে আবদ্ধ হন জেমস ও নামিয়া। বর্তমানে তাদের ঘর আলোকিত করেছে পুত্রসন্তান জিবরান।

Tags: জেমসলিড বিনোদন
Previous Post

এক মাসে ভারতের শেয়ার বাজার থেকে ৩৩ হাজার কোটি রুপি তুলে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা

Next Post

ট্রাম্পের আহ্বানে আবার আলোচনায় আব্রাহাম চুক্তি

Next Post
ট্রাম্পের ছবি, তিনি একটি স্যুট পরিহিত, গম্ভীর মুখাবয়ব সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের আহ্বানে আবার আলোচনায় আব্রাহাম চুক্তি

Fresh fruit juices and fruits on a blue wooden background. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ফলের পানীয় ও কার্বনেটেড পানীয়ের নতুন এইচএস কোড চালু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT