চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের আহ্বানে আবার আলোচনায় আব্রাহাম চুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:59 অপরাহ্ন 31, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্পের ছবি, তিনি একটি স্যুট পরিহিত, গম্ভীর মুখাবয়ব সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের আরও দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা চলাকালে তার এ আহ্বান নতুন করে মধ্যপ্রাচ্যের কূটনীতি ও আঞ্চলিক রাজনীতিকে আলোচনায় এনেছে।

রোববার (৩১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডিডব্লিউ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আব্রাহাম চুক্তি হলো এমন একটি কূটনৈতিক কাঠামো, যার লক্ষ্য ইসরায়েল এবং বিভিন্ন আরব ও মুসলিম দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা। বাইবেলের চরিত্র আব্রাহামের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে, যাঁকে ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে দেখা হয়।

ট্রাম্পের প্রথম মেয়াদে (২০১৭–২০২১) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি সম্পাদিত হয়। চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো শান্তি প্রতিষ্ঠা, কূটনৈতিক সংলাপ এবং বিজ্ঞান, শিল্প, চিকিৎসা ও বাণিজ্যের মতো খাতে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করে। তবে সমালোচকদের মতে, চুক্তিটি তুলনামূলক সংক্ষিপ্ত এবং এতে বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা স্পষ্ট নয়।

ছবি: সংগৃহীত

ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে নতুন করে বেশ কয়েকটি দেশকে এই কাঠামোয় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। সম্ভাব্য স্বাক্ষরকারী হিসেবে তিনি সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর এবং জর্ডান এর নাম উল্লেখ করেন।

তিনি দাবি করেন, সৌদি আরব ও কাতারের অবিলম্বে চুক্তিতে স্বাক্ষর করা উচিত। তার ভাষায়, এতে যোগ দিলে মধ্যপ্রাচ্য ‘ঐক্যবদ্ধ, শক্তিশালী ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ’ অঞ্চলে পরিণত হতে পারে। এমনকি তিনি ইরানকেও এই কাঠামোয় যুক্ত হওয়ার আহ্বান জানান। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তি সম্পন্ন হয়। পরবর্তীতে কাজাখস্তানও এই কাঠামোয় যুক্ত হয়, যদিও দেশটি ১৯৯২ সাল থেকেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছিল।

বিশ্লেষকদের মতে, ১৯৭৯ সালে মিশর-ইসরায়েল শান্তি চুক্তি এবং ১৯৯৪ সালে জর্ডানের সঙ্গে চুক্তির পর এটিই ছিল বৃহত্তর আরব-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ। সমর্থকদের মতে, আব্রাহাম চুক্তি আঞ্চলিক বাণিজ্য, বিনিয়োগ ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি করেছে। উদাহরণ হিসেবে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কৃষি ও প্রযুক্তিখাতে একাধিক সমঝোতা চুক্তির কথা উল্লেখ করা হয়।

তবে সমালোচকদের মতে, এই কাঠামো ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সমাধানকে পাশ কাটিয়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্যে কোন রকম প্রশ্নের অগ্রগতি ছাড়াই আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ায় ফিলিস্তিনিদের কূটনৈতিক দর-কষাকষির অবস্থান দুর্বল হয়েছে। বিশ্লেষকদের ধারণা, অদূর ভবিষ্যতে নতুন কোনো দেশের এই কাঠামোয় যোগ দেওয়ার সম্ভাবনা সীমিত।

সৌদি আরব ইতোমধ্যে স্পষ্ট করেছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠির দিকে দৃশ্যমান অগ্রগতি ছাড়া ইসরায়েলের সঙ্গে পূর্ণ সম্পর্ক স্বাভাবিক করবে না। অন্যদিকে, কাতার নিজেকে আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং ফিলিস্তিনি ইস্যুতে প্রকাশ্য অবস্থানের কারণে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হয়। একইভাবে, ইসরায়েলের প্রতি দীর্ঘদিনের বৈরী অবস্থানের কারণে ইরান-এর এই কাঠামোয় যোগ দেওয়ার সম্ভাবনাও খুবই ক্ষীণ বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

Tags: ইরান যুদ্ধডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট
Previous Post

পরিবারকে ঘিরেই জেমসের ঈদ আনন্দ

Next Post

ভারতে ফলের পানীয় ও কার্বনেটেড পানীয়ের নতুন এইচএস কোড চালু

Next Post
Fresh fruit juices and fruits on a blue wooden background. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ফলের পানীয় ও কার্বনেটেড পানীয়ের নতুন এইচএস কোড চালু

ক্রিকেট ম্যাচে নেদারল্যান্ডসের ব্যাটসম্যানের শট নেওয়ার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্যোতিদের সামনে দেড়শতাধিক রানের চ্যালেঞ্জ নেদারল্যান্ডসের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT