চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুষ্ঠু নির্বাচন বিষয়ে জামায়াতে ইসলামীর আমিরের বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 পূর্বাহ্ন 12, ডিসেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
জামায়াতে ইসলামীর আমিরের বক্তৃতা, সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় দায়িত্বশীল ও কর্মীদের প্রতি সব ধরনের নির্বাচনী প্রচার উপকরণ অপসারণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে নির্বাচনকে সুষ্ঠু ও সফল করতে যৌক্তিক সব সহযোগিতার প্রস্তুতির কথাও উল্লেখ করেন।

স্ট্যাটাসে জামায়াতে ইসলামীর আমির লেখেন, ‘গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানাই।’

এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচন আমেজে সারা দেশে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও অন্যান্য প্রচারসামগ্রী টানানো থাকলেও এগুলো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশনা দেয় নাসির উদ্দিন কমিশন।

গত ১০ ডিসেম্বর ইসি’র নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্যে তফসিল ঘোষণার কার্যক্রম চলছে। সম্ভাব্য প্রার্থী বা সংশ্লিষ্টদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, ঘের, প্যান্ডেল, আলোকসজ্জা এবং নির্বাচনী ক্যাম্প থাকলে তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে তা নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

এ লক্ষ্যে সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সব ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়ার কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Tags: আমির ডা. শফিকুর রহমানজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জামায়াতে ইসলামীসহযোগিতাসুষ্ঠু নির্বাচনে
Previous Post

নির্বাচনী আচরণবিধি তদারকিতে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা

Next Post

যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞায় বিশ্বকাপের দুদেশকে নিয়ে বিপাকে ফিফা

Next Post
বিশ্বকাপ ২০২৬ এর জন্য আলোচনা সভায় দুই ব্যক্তি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞায় বিশ্বকাপের দুদেশকে নিয়ে বিপাকে ফিফা

Thick smoke rises over a cityscape near the Thailand-Myanmar border. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তের কাছে বিস্ফোরণ, অনলাইন প্রতারণা কেন্দ্র নিয়ে সংঘাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT