চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞায় বিশ্বকাপের দুদেশকে নিয়ে বিপাকে ফিফা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 পূর্বাহ্ন 12, ডিসেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ২০২৬ এর জন্য আলোচনা সভায় দুই ব্যক্তি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের নিরাপত্তার উপর হুমকি কারণ দেখিয়ে গত ৪ জুন ১২টি দেশের নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার কবলে পড়েছেন ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে হতে চলা ম্যাচগুলোর দর্শকরা। বিপাকে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও।

বিশ্বকাপ টিকিটের আবেদন গ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। ওয়েবসাইটে গিয়ে যেকেউ করতে পারছেন আবেদন। নিষেধাজ্ঞা তালিকায় থাকা ইরান ও হাইতির ফুটবলভক্তরা এ নিয়ে ভুগছেন অনিশ্চয়তায়। শেষপর্যন্ত টিকিট পাবেন কিনা এটাই এখন দুদেশের দর্শকদের শঙ্কা।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ হলেও গ্রুপপর্বে ইরান ও হাইতির সব ম্যাচই যুক্তরাষ্ট্রে। ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলেও ইরান ও হাইতি ফুটবল দল যুক্তরাষ্ট্রে যেতে পারবে। নির্বাহী আদেশ দিয়ে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। এরমধ্যে ক্রীড়া দল আছে। খেলোয়াড় ছাড়াও কোচ, টিম স্টাফ এবং তাদের নিকটাত্মীয়রা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন।

নিষেধাজ্ঞায় থাকা অন্য দেশগুলো হচ্ছে সোমালিয়া, সুদান, আফগানিস্তান, মিয়ানমার, চাঁদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, ইয়েমেন, ইকুয়েটোরিয়াল গিনি।

ইরান ও হাইতির দর্শকদের বিষয়ে ফিফা এখন পর্যন্ত সুস্পষ্ট কোন অবস্থান জানায়নি। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রশ্ন পাঠিয়েছিল স্প্যানিশ দৈনিক ডায়ারিও এএস। জানতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন ও ফিফা ইরান-হাইতি থেকে দর্শকদের নিজ দেশের খেলা দেখার সুযোগ করে দিতে কোন ব্যবস্থা নেবে কিনা। ফিফা এখনও কোন জবাব দেয়নি।

Tags: ২০২৬ ফিফা বিশ্বকাপইরানফিফাযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসহাইতি
Previous Post

সুষ্ঠু নির্বাচন বিষয়ে জামায়াতে ইসলামীর আমিরের বার্তা

Next Post

থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তের কাছে বিস্ফোরণ, অনলাইন প্রতারণা কেন্দ্র নিয়ে সংঘাত

Next Post
Thick smoke rises over a cityscape near the Thailand-Myanmar border. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তের কাছে বিস্ফোরণ, অনলাইন প্রতারণা কেন্দ্র নিয়ে সংঘাত

AI ক্যারিয়ার ও অন্যান্য ক্যারিয়ার বিকল্পের জন্য তরুণদের জন্য নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিগ্রি ছাড়াই এআই খাতে ক্যারিয়ার! তরুণদের জন্য চার পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT