চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিবন্ধন ফেরত পেতে সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:14 অপরাহ্ন 02, জুন 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

আজ (২ জুন) সোমবার বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

এর আগে, ১ জুন (রোববার) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক ঐতিহাসিক রায়ে জামায়াত ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে পুনরায় নিবন্ধনের সুযোগ দিতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেয়।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বিকেলে বিচারপতিদের স্বাক্ষরের পর আদেশের অনুলিপি প্রকাশ করা হয় এবং তা নির্বাচন কমিশনে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতপন্থী আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

আদালতের নির্দেশ পাওয়ার পরপরই দলটির পক্ষ থেকে নিবন্ধন পুনরুদ্ধারের লক্ষ্যে সক্রিয় কার্যক্রম শুরু হয়েছে। কমিশনের সঙ্গে এ বৈঠক সেই প্রক্রিয়ার অংশ বলে জানায় প্রতিনিধিদল।

জামায়াত ইসলামীর নিবন্ধন ২০১৩ সালে বাতিল করে নির্বাচন কমিশন। এরপর থেকে দলটি নির্বাচন কমিশনের তালিকাভুক্ত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাচ্ছিল না।

সর্বশেষ আদালতের রায়ের ভিত্তিতে দলটি পুনরায় সক্রিয় রাজনৈতিক পরিচয়ে ফেরার পথে অগ্রসর হচ্ছে। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাওয়া যায়নি।

Tags: জামায়াতসিইসি
Previous Post

পুত্রের বাবা হয়ে যা বললেন পরমব্রত

Next Post

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ২ সদস্য নিহত

Next Post
রাজধানীতে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ছবি, এক কিশোরের ছবি লাল গোলাকার চিহ্নিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ২ সদস্য নিহত

বিমানবন্দরে বিষধর সাপের ঝুড়ি উদ্ধার, বিপুলসংখ্যক সাপ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে ভারতীয় যাত্রীর ব্যাগ থেকে বিপুলসংখ্যক বিষধর সাপ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT