চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দরে ভারতীয় যাত্রীর ব্যাগ থেকে বিপুলসংখ্যক বিষধর সাপ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 02, জুন 2025
in আন্তর্জাতিক
A A
বিমানবন্দরে বিষধর সাপের ঝুড়ি উদ্ধার, বিপুলসংখ্যক সাপ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ড থেকে ভারতের মুম্বাইয়ে আসা এক ভারতীয় যাত্রীর লাগেজ থেকে বিপুলসংখ্যক বিষধর সাপ উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ।

আজ (২ জুন) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, ওই যাত্রীর লাগেজ থেকে ৪৪টি ইন্দোনেশিয়ান পিট ভাইপার, তিনটি স্পাইডার-টেইলড হর্ণড ভাইপার এবং পাঁচটি এশিয়ান লিফ টার্টল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে মুম্বাই কাস্টমস। এই সাপগুলো চেক-ইন লাগেজে লুকানো ছিল বলে জানিয়েছে কাস্টমস।

উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে নীল ও হলুদ রঙের কিছু ভাইপার রয়েছে, যাদের একটি বালতিতে রাখা ছবি কাস্টমস কর্তৃপক্ষ প্রকাশ করে একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে বলে জানায়। যিনি থাইল্যান্ড থেকে এসেছেন। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

স্পাইডার-টেইলড হর্ণড ভাইপার সাধারণত পাখিদের মতো ছোট প্রাণী শিকার করে, তবে এদের বিষ রয়েছে এবং এরা বিরল প্রজাতির সাপ। এছাড়া উদ্ধার হওয়া এশিয়ান লিফ টার্টল এবং অন্যান্য প্রাণীগুলোও আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের বিপন্ন তালিকাভুক্ত।

বন্যপ্রাণী পাচার প্রতিরোধে মুম্বাই কাস্টমস বিভাগ সচেতনতা ও নজরদারি আরও বাড়ানোর আশ্বাস দিয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: বিমানবন্দরবিষধর সাপ
Previous Post

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ২ সদস্য নিহত

Next Post

দুই বিশ্বকাপ জেতা ম্যাক্সওয়েল ওয়ানডেকে বিদায় বললেন

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ম্যাক্সওয়েল হ্যাট তুলে ধরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বিশ্বকাপ জেতা ম্যাক্সওয়েল ওয়ানডেকে বিদায় বললেন

শাহরুখ খান ক্যাজুয়াল পোশাকে বিমানবন্দরে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন লুকে শাহরুখ, দিশেহারা ভক্তরা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT