চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত জলপাইগুড়ি, বহু হতাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 পূর্বাহ্ন 01, এপ্রিল 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ঝড়ের কারণে জলপাইগুড়ির ঘরবাড়ি ও সম্পদ ব্যাপক ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার কিছু অংশে বিধ্বস্ত ঝড়ের কারণে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও এই ঘটনায় শতাধিক লোক আহত হয়েছে। 

সোমবার (১ এপ্রিল) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, রোববার জেলা সদরসহ পার্শ্ববর্তী ময়নাগুড়ির অনেক এলাকায় শিলাবৃষ্টিসহ প্রবল বাতাসের আঘাতে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, শতাধিক মানুষ আহতসহ বেশ কয়েকটি ঝুপড়ি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও গাছ উপড়ে গেছে এবং বহু বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে।

ঝড়ের তাণ্ডবে জলপাইগুড়ি ক্ষতিগ্রস্ত, হতাহতরা স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়ের খবর পেয়ে রাতেই সেখানে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গিয়ে ঝড়ে আহতদের সাথে দেখা করেন তিনি। এছাড়াও এক মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের মাঝে বসে কথাও বলেন। রাত আড়াইটা পর্যন্ত ঘুরে দেখেন বিধ্বস্ত এলাকা।

গতকালকের ঝড়ে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা নির্দেশ দেন, ‘যত দ্রুত সম্ভব বাড়িঘর তৈরি করতে হবে। যতক্ষণ বাড়িঘর তৈরি না হচ্ছে ততক্ষণ সবাইকে ত্রাণ শিবিরে রাখার ব্যবস্থা করতে হবে। খাবার দিতে হবে সেখানে।’

Tags: মমতা ব্যানার্জি
Previous Post

পুলিশের গাড়ির ধাক্কায় শিশু নিহত

Next Post

প্রয়াত সাংবাদিক গোলাম সারওয়ারের ৮২তম জন্মদিন আজ

Next Post
প্রয়াত সাংবাদিক গোলাম সারওয়ারের ৮২তম জন্মদিনে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত সাংবাদিক গোলাম সারওয়ারের ৮২তম জন্মদিন আজ

বাংলাদেশ ক্রিকেটার জাকির-তাইজুলের ব্যাট হাতে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকির-তাইজুলের লড়াইয়ে বাংলাদেশের প্রতিরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT