চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের গাড়ির ধাক্কায় শিশু নিহত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:30 পূর্বাহ্ন 01, এপ্রিল 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ায় সড়ক পার হওয়ার সময় এপিবিএন পুলিশের গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। রোববার (৩১ মার্চ) রাত ৮ টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সংযোগ সড়কস্থল বটতলীতে এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাত রহমান (৬) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পিনজিরকূল এলাকার রফিক আলমের ছেলে।

স্থানীয়দের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, রাতে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা এক স্বজনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে সাজ্জাত রহমান মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। তারা কক্সবাজার-টেকনাফ সড়কের সংযোগস্থলে পৌঁছলে রাস্তা পার হতে গিয়ে শিশুটি দৌঁড় দেয়। এসময় পালংখালী স্টেশনগামী ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি জিপগাড়ি শিশুটিকে ধাক্কায় দেয়।

এতে শিশুটি আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত শিশুটি অসাবধনতার কারণে দৌঁড় দিয়ে রাস্তা পার হতে গিয়ে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে।

আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান শামীম হোসেন।

Tags: এপিবিএন পুলিশকক্সবাজার-টেকনাফ সড়ক
Previous Post

`আমরা ক্ষুধার্ত, বিশ্ববাসী কী আমাদের ডাক শুনতে পায়!’

Next Post

ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত জলপাইগুড়ি, বহু হতাহত

Next Post
ঝড়ের কারণে জলপাইগুড়ির ঘরবাড়ি ও সম্পদ ব্যাপক ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত জলপাইগুড়ি, বহু হতাহত

প্রয়াত সাংবাদিক গোলাম সারওয়ারের ৮২তম জন্মদিনে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত সাংবাদিক গোলাম সারওয়ারের ৮২তম জন্মদিন আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT