চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখোমুখি নোরা-জ্যাকুলিন!

common by common
12:25 অপরাহ্ন 13, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
নোরা ও জ্যাকুলিনের মুখোমুখি ছবি, দুই তারকা একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের জেরে গেল বছর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। আর এবার জ্যাকুলিনের বিরুদ্ধে মানহানির মামলা করলেন বলিউডের আরেক তারকা অভিনেত্রী নোরা ফাতেহি।

নোরার দাবি, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের মানি লন্ডারিং মামলায় নিজের স্বার্থে জ্যাকুলিন তাকে নিয়ে নোংরামি করছেন। যাকে ঘিরেই মানসম্মান নিয়েই বিপত্তিতে পড়তে হচ্ছে নোরাকে।

ঘটনার সূত্রপাত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলাকে ঘিরে। এ মামলায় সুকেশ চন্দ্রশেখর প্রধান সন্দেহভাজন হলেও তার সঙ্গে যোগাযোগ থাকার কারণে জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহিকে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইডি) তলব করে। এরপর এ মামলায় জড়িয়ে পড়েন জ্যাকুলিন।

সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় কিছু অবৈধ সম্পত্তি উপহার হিসেবেও পান জ্যাকুলিন। এতেই ফেঁসে যান তিনি। প্রায় এক বছর আইনি ঝামেলা পোহাতে হয় তাকে।

তবে সম্প্রতি আইনজীবীর মাধ্যমে এই অভিনেত্রীর বক্তব্য প্রকাশ্যে এসেছে। যেখানে জ্যাকুলিন জানিয়েছেন, সুকেশের থেকে অনেকেই উপহার নিয়েছেন। এদের মধ্যে নোরাও একজন। তবে কেন শুধু জ্যাকুলিনকে একাই দোষারোপ করা হচ্ছে?

জ্যাকুলিনের এই মন্তব্যের পরই যেন ক্ষুব্ধ হয়ে ওঠেন নোরা। তার দাবি, জ্যাকুলিনের মন্তব্য সত্য নয়। সুকেশের সঙ্গে কোনো লেনদেন ছিল না তার। এমনকি উপহারও নেননি। তবে সুকেশের স্ত্রী লেনা মারিয়া পলের সঙ্গে আলাপ ছিল। নোরার ভাষ্যমতে, তাকে অকারণেই এই ঝামেলায় জড়াচ্ছেন জ্যাকুলিন।

জ্যাকুলিনের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে নোরা বলেন, “জ্যাকুলিন নিজে দুর্নীতিতে জড়িয়ে ক্যারিয়ার নষ্ট করছে। সেটা অবশ্য ওর কাছের মানুষের জন্যই করছে। সুকেশ আর ও দু’জনেই একই ইন্ডাস্ট্রিতে কাজ করে। একই অতীত। যা করছে, ঠিক আছে। কিন্তু আমাকে এই নোংরামির মধ্যে জড়ানো কেন?”

এদিকে জ্যাকুলিনের বিরুদ্ধে নোরার করা মানহানি মামলার নিয়ে সরব হয়ে জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাটিল জানান, আমার মক্কেলের অনেক সম্মান রয়েছে নোরার উপরে। আমার তো মনে হয়েছে কোন ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। সঙ্গে পাটিল এও জানান,  জ্যাকুলিনকে যদি কোন আইনি ঝামেলায় টানা হয় তবে আমরাও আইনের পথে হাঁটবো।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Tags: জ্যাকুলিন ফার্নান্দেজনোরা ফাতেহিমামলাসুকেশ চন্দ্রশেখর
Previous Post

ক্রোয়েশিয়াকে আক্রমণের স্থান নির্ধারণ করেছে আর্জেন্টিনা: স্কালোনি

Next Post

সমন্বিত খামার গড়ে ভাগ্য বদলেছেন নড়াইলের এক উদ্যোক্তা

Next Post
নড়াইলের এক উদ্যোক্তার গবাদি পশু পালন. Channel i News - চ্যানেল আই নিউজ

সমন্বিত খামার গড়ে ভাগ্য বদলেছেন নড়াইলের এক উদ্যোক্তা

বিএনপি নেতাকর্মীরা মুক্তির দাবিতে বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাসচিবসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT