চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাসচিবসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:55 অপরাহ্ন 13, ডিসেম্বর 2022
in রাজনীতি
A A
বিএনপি নেতাকর্মীরা মুক্তির দাবিতে বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ দলের সিনিয়র নেতাদের গ্রেপ্তার এবং গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ঢাকা জেলা বিএনপি।

দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার ঢাকার নবাবগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল করে।

পরে সংক্ষিপ্ত পথসভায় অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, গত কয়েক দিনে অন্যায়ভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি করছি।

তিনি আরও বলেন, গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা মকবুল হোসেনকে হত্যা করা হয়েছে। দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

নিপুণ রায় চৌধুরী বলেন, নেতাকর্মীদের যতই গ্রেপ্তার করা হোক, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাব, রাজপথেই এর ফয়সালা হতে হবে।

Tags: নিপুণ রায়বিএনপির বিক্ষোভমহাসচিব মির্জা ফখরুল
Previous Post

সমন্বিত খামার গড়ে ভাগ্য বদলেছেন নড়াইলের এক উদ্যোক্তা

Next Post

একাত্তরের তরুণ অফিসার পুলিশ প্রশাসক মাহবুব উদ্দিন আহমেদ, বীর বিক্রম

Next Post
বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ এর ছবি, বাংলাদেশ মুক্তিযুদ্ধের একজন তরুণ অফিসার. Channel i News - চ্যানেল আই নিউজ

একাত্তরের তরুণ অফিসার পুলিশ প্রশাসক মাহবুব উদ্দিন আহমেদ, বীর বিক্রম

বৃক্ষরোপণ কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জের বৃক্ষপ্রেমীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাছ লাগিয়ে প্রকৃতির সেবা করতে চান চাঁপাইনবাবগঞ্জের বৃক্ষপ্রেমী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT