চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জাত’ এর মোট বাজেটের অর্ধেক নিয়েছেন সানি!

'জাত'-এর মধ্য দিয়ে ছয় গুণ পারিশ্রমিক বাড়িয়েছেন সানি দেওল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 অপরাহ্ন 12, এপ্রিল 2025
in বিনোদন
A A
অভিনেতা সানি অভিনয়রত, নাটকীয় দৃশ্যের মধ্যে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল সানি দেওল অভিনীত সিনেমা ‘গদর ২’। যার সাফল্যের পর বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুক্তি পেয়েছে এই অভিনেতার আরেক সিনেমা ‘জাত’। আর মুক্তি পেয়েই বক্স অফিসে রেকর্ড গড়লো এই সিনেমা।

কেননা চলতি বছর মুক্তি প্রাপ্ত হিন্দি সিনেমা হিসেবে মুক্তির প্রথম দিনের আয়ের দিক থেকে এই সিনেমা এখন চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে।

বলিউড মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির প্রথম দিনে ‘জাত’ ছবিটির আয় দাড়িয়েছে ৯ কোটি রুপি! দ্বিতীয় দিনে যা ছিল ৬.৭৫ কোটি রুপি। অর্থাৎ দুই দিনে ছবিটি মোট আয় করেছে ১৫.৭৫ কোটি রুপি। যা ১০০ কোটি রুপি বাজেটের সিনেমা হিসেবে বেশ ভালোই।

এদিকে হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, ‘গদর ২’ সিনেমার সাফল্যের পর নিজের পারিশ্রমিক ছয় গুণ বাড়িয়েছেন সানি। ফলে ছবির জন্য সানি নিজেই নিয়েছেন ৫০ কোটি রুপি পারিশ্রমিক! এর আগে তিনি ‘গদর ২’ ছবিটির জন্য পেয়েছিলেন মাত্র আট কোটি রুপি! অর্থাৎ মাত্র বছর দুয়েকের ব্যবধানে ছয় গুণের বেশি পারিশ্রমিক বাড়িয়েছেন সানি।

দুই বছরের মধ্যে ছয় গুণ বেশি পারিশ্রমিক বাড়ানো হলিউডেও বিরল ঘটনা। ‘জাত’ সিনেমার সঙ্গে যুক্ত একটি সূত্র ভারতীয় দৈনিক জাগরণকে জানায়, ‘গদর ২’-এর সাফল্য সানিকে চমকে দিয়েছে। এ সিনেমাটি দিয়ে বলা যায় নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। দর্শকদের কাছে তার আবার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তাই প্রযোজকেরা তার চাহিদামতো পারিশ্রমিক দিতে কার্পণ্য করেননি।

‘জাত’ ছবিটির পরিচালনা করেছেন তেলুগু পরিচালক গোপীচাঁদ মালিনেনি এবং প্রযোজনায় মাইথেরি মুভি মেকারস। সানি দেওল ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রণদীপ হুদা, বিনীত কুমার সিং, সায়ামি খের, রেজিনা কাসান্দ্রার মতো অভিনেতারা। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে ঋষি পাঞ্জাবি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করছেন এস থামান।

Tags: ‘গদর ২’জাতবক্স অফিসবিনীত কুমার সিংরণদীপ হুদারেজিনা কাসান্দ্রাসানি দেওলসায়ামি খের
Previous Post

চারুকলায় আগুনের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

Next Post

যুক্তরাষ্ট্রের উচ্চশুল্ক হারের কারণে রপ্তানি কমবে: সিপিডি নির্বাহী পরিচালক

Next Post
সিপিডি নির্বাহী পরিচালক যুক্তরাষ্ট্রের উচ্চশুল্কের প্রভাব ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের উচ্চশুল্ক হারের কারণে রপ্তানি কমবে: সিপিডি নির্বাহী পরিচালক

মেসি মিয়ামি ফুটবল ক্লাবে যোগদান ঘোষণা করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ামির সঙ্গে চুক্তি নবায়নের পথে মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT