চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ামির সঙ্গে চুক্তি নবায়নের পথে মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:39 অপরাহ্ন 12, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি মিয়ামি ফুটবল ক্লাবে যোগদান ঘোষণা করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির পথচলা আরও দীর্ঘায়িত হতে চলেছে। চলতি বছর ডিসেম্বর পর্যন্ত ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তি থাকলেও সেটি আরও এক বছর বাড়ানোর পথে রয়েছে। অর্থাৎ ক্লাবটির সঙ্গে ২০২৬ মৌসুম পর্যন্ত চুক্তি নবায়ন হতে চলেছে মেসির, খবর যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে।

চুক্তি নবায়নের খবরটি মেসির ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাকেও বাড়িয়ে দিয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে মেসির অবসর নেয়ার বিষয়টি বারবার আলোচনায় আসলেও, চুক্তি নবায়নের সিদ্ধান্ত অন্তত ১৮ মাসের জন্য তার ক্যারিয়ার বাড়ছে।

এই চুক্তি নবায়নের খবর আসতে পারে বিশাল এক বাণিজ্যিক সম্ভাবনা হয়ে। বিশেষ করে ২০২৬ সালের বিশ্বকাপ যেহেতু যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করবে এবং ধরে নেয়া যায়, সেই সময় মেসি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দলের অধিনায়ক হিসেবেও থাকবেন, ফলে স্বাভাবিকভাবেই তাকে নানাভাবে বিপণনের দিগন্ত আরও প্রসারিত হবে।

ইন্টার মিয়ামির সহ-মালিক হোর্হে মাস বেশ আত্মবিশ্বাসী। সম্প্রতি তিনি বলেছেন, ‘তারকারা এক জায়গায় মিলে গেছে। মেসির ইচ্ছাই এখানে মুখ্য। আশা করি আগামী ৬০-৯০ দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে। সবকিছুই করছি এই উদ্দেশ্যে, যেন নতুন স্টেডিয়ামে ২০২৬ সালে মেসিকে দেখতে পারি।’

তৃতীয় এমএলএস মৌসুমে দারুণ ছন্দে আছেন মেসি। চার ম্যাচে করেছেন তিনটি গোল, অ্যাসিস্ট করেছেন দুটি। তার দল ইন্টার মিয়ামি বর্তমানে ইস্টার্ন কনফারেন্সের দুইয়ে আছে। রোববার শিকাগো ফায়ারের মুখোমুখি হবে মেসি বাহিনী।

Tags: আর্জেন্টিনামিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

যুক্তরাষ্ট্রের উচ্চশুল্ক হারের কারণে রপ্তানি কমবে: সিপিডি নির্বাহী পরিচালক

Next Post

‘মার্চ ফর গাজায়’ সোহরাওয়ার্দীতে মানুষের ঢল

Next Post
ঢাকা শহরে গাজা সমর্থকদের বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মার্চ ফর গাজায়’ সোহরাওয়ার্দীতে মানুষের ঢল

ঢাকায় মেট্রো স্টেশনে ব্যাপক ভিড়, যাত্রীরা অপেক্ষায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্চ ফর গাজা: মেট্রোরেলে ভিড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT