চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেফারিকে কখনো গোল দিতে দেখিনি: সালাহউদ্দিন আহমদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 অপরাহ্ন 29, অক্টোবর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
সালাহউদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সালাহউদ্দিন আহমদ, ছবি: সংগৃহীত

সরকার ও ঐকমত্য কমিশনের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা। কিন্তু তাদের সুপারিশে জাতি বিভক্ত ও অনৈক্য হবে এবং এখানে ঐকমত্য হবে না। এর ভিত্তিতে তারা কি অর্জন করতে চায়, আমরা জানি না। এভাবে রেফারিকে কখনো গোল দিতে দেখিনি।

বুধবার ২৯ অক্টোবর দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তৃতায় সালাহউদ্দিন আহমদ এসব মন্তব্য করেছেন।

গত মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে তাদের সুপারিশ তুলে ধরেছে। সেখানে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে অবিলম্বে সরকারি আদেশ জারি করে একটি গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে।

সুপারিশে বলা হয়, আগামী জাতীয় সংসদ একই সাথে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং এই পরিষদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কারের কাজ শেষ না করতে পারলে সংবিধানের বিষয়ে কমিশনের সুপারিশগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে।

কমিশনে সুপারিশের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেছেন, কমিশনের সভাপতি হিসেবে প্রধান উপদেষ্টা নিজেও তাতে স্বাক্ষর করেছেন এবং সে কারণে এটি সরকার ও ঐকমত্য কমিশন উভয়েরই বলা যায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সুপারিশ দেয়া হয়েছে সরকারকে। তার মধ্য দিয়ে আমরা কিছু সত্য আবিষ্কার করতে পেরেছি। এতদিন মনে করতাম কমিশন রেফারির ভূমিকা পালন করছে। কাল যে সুপারিশ তারা করেছে তাতে প্রধান উপদেষ্টাও স্বাক্ষর করেছেন, কিন্তু এভাবে রেফারিকে কখনো গোল দিতে দেখিনি।

তিনি বলেন, এতে কিছু দলের প্রস্তাব ও কমিশনের চিন্তা ভাবনা জাতির ওপর জবরদস্তি করে আরোপের চেষ্টা লক্ষ্য করেছি। ঐকমত্য কমিশনে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হয়েছে এবং তাতে সবাই স্বাক্ষরও করেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, দু’একটি দল ও কমিশনের প্রস্তাব সুপারিশের খসড়া আদেশে তফসিল হিসেবে অন্তর্ভুক্ত করে বলা হয়েছে, ৪৮টি দফার ওপর গণভোট হতে হবে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে জোটবদ্ধ হলেও নিজ দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে-এমন বিধান রাখার সমালোচনা করে তিনি বলেন, সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিওতে) ও উদ্দেশ্যমূলকভাবে একটি অনালোচিত প্রভিশন অন্তর্ভুক্ত করা হয়েছে, যা উপদেষ্টা পরিষদে পাস হয়ে এখন অর্ডিন্যান্স এর জন্য রাখা হয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা তত্ত্ববধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই। তাদের নিরপেক্ষ ভূমিকায় দেখতে চাই। কিন্তু ঐকমত্য কমিশন ও সরকারের ভূমিকায় আমরা হতাশ।

Tags: জুলাই জাতীয় সনদবিএনপিরেফারিসালাহউদ্দিন আহমদস্থায়ী কমিটি
Previous Post

স্ত্রী হত্যার ১১ বছর পর স্বামীর ফাঁসির আদেশ

Next Post

বৃহস্পতিবার শুরু হচ্ছে মেয়েদের জাতীয় বেসবল চ্যাম্পিয়নশিপ

Next Post
মেয়েদের জাতীয় বেসবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়রা ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার শুরু হচ্ছে মেয়েদের জাতীয় বেসবল চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজে টিকে থাকতে লিটনদের চাই ১৫০ রান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT