চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজে টিকে থাকতে লিটনদের চাই ১৫০ রান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:41 অপরাহ্ন 29, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আলিক আথানাজে ও শাই হোপের শতরানের জুটিতে বড় সংগ্রহের দিকেই ছুটেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দারুণভাবে প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ বোলাররা। ১২ রানের মধ্যে পাঁচ উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চেপে ধরে টিম টাইগার্স। শেষ অবধি অবশ্য লড়াইয়ের পূঁজি পেয়েছে ক্যারিবীয় দলটি। সিরিজে টিকে থাকতে বাংলাদেশের করতে হবে ১৫০ রান।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে তারা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ গড়েছে সফরকারী দল।

১ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ১০৫ রানের জুটি গড়েন শাই হোপ ও আলিক আথানজে। ১১.২ ওভারে ৫২ রান করা আথানজেকে ফেরান নাসুম আহমেদ। ৩৩ বলের ইনিংসে ছিল ৫ চার ও ৩ ছক্কার মার। এরপরই ধস নামে। ১২ রানের মধ্যে আরও ৪ উইকেট তুলে নেন রিশাদ-নাসুমরা।

হোপকে ফেরান মোস্তাফিজ। ৩টি করে চার ও ছক্কায় ৩৬ বলে ৫৫ রান করেন। শেরফান রাদারফোর্ড (০), রোভম্যান পাওয়েল (৩) ও জেসন হোল্ডার (৪) ফিরে যান নামের সাথে সুবিচার করতে না পেরে।

১১৮ রানে ৬ উইকেট হারানোর পর রোমারিও শেফার্ড ও রোস্টন চেজ মিলে যোগ করেন ২৭ বলে ২৬ রান। ১৯.১ ওভারে দলীয় ১৪৪ রানে শেফার্ডকে ফেরান মোস্তাফিজ। ১৬ বলে ১৩ রান করেন শেফার্ড। পরের বলে খ্যারি পিয়েরেকে বোল্ড করেন টাইগার পেসার।

পরে রোস্টন চেজ ও আকিল হোসেইন ইনিংস শেষ করেন। রোস্টন চেজ ১৪ বলে ১৭ রান এবং আকিল ১ রান করেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে মোস্তাফিজ ৩ উইকেট নেন। রিশাদ ও নাসুম দুটি নেন করে উইকেট। এছাড়া তাসকিন ১ উইকেট নেন।

Tags: ওয়েস্ট ইন্ডিজচট্টগ্রামটি-টুয়েন্টিনাসুমবাংলাদেশরিশাদলিটনহোপ
Previous Post

বৃহস্পতিবার শুরু হচ্ছে মেয়েদের জাতীয় বেসবল চ্যাম্পিয়নশিপ

Next Post

সালমানের সাথে ডনের শেষ দেখায় কী কথা হয়েছিলো?

Next Post
চ্যানেল আই অনলাইন সাংবাদিক ও অভিনেতা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের সাথে ডনের শেষ দেখায় কী কথা হয়েছিলো?

লিগের ম্যাচে দর্শকদের মধ্যে উত্তেজনা ও ধোঁয়া ছড়ানো।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে প্রবেশের সময় লেইপজিগ সমর্থকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT