চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাই-তেল আভিভ ফ্লাইটে হামলায় ইরান জড়িত কি না বলা এখনই সম্ভব নয়: নেতানিয়াহু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:39 অপরাহ্ন 01, অক্টোবর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

দুবাই থেকে তেল আভিভগামী একটি ফ্লাইটে একজন পাইলট আরেক পাইলটকে ছুরিকাঘাত করে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার ঘটনায় ইরানের কোনো সম্পৃক্ততা ছিল কি না, তা বলার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার ফ্লাইদুবাইয়ের বিমানটি যাত্রা শুরুর প্রায় দুই ঘণ্টা পর ১৭ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়। পরে যাত্রী ও ক্রুরা হামলাকারীকে কাবু করে বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে অবতরণ করেন।

ছুরিকাঘাতে আহত পাইলট, ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার অবস্থা স্থিতিশীল। বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ‘‘সত্যিকারের নায়ক’’ বলে অভিহিত করেছেন।

ইয়ানিভ হায়ুন নামে একজন যাত্রী জানান, হামলাকারী উড়োজাহাজটিকে অচল করার চেষ্টা করছিলেন। এ সময় তিনি পেছন থেকে তার গলা চেপে ধরেন। পরে অন্য যাত্রীরাও এগিয়ে এসে হামলাকারীকে কাবু করতে সহায়তা করেন।

অভিযুক্ত হামলাকারীকে সৌদি আরবে গ্রেফতার করা হয়েছে।

নেতানিয়াহু ফক্স নিউজকে জানিয়েছেন, তাকে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হতে পারে। সেখান থেকেই উড়োজাহাজটি যাত্রা শুরু করেছিল।

এ ঘটনায় ইরানের সম্পৃক্ততা পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘‘এটি বলার সময় এখনো আসেনি।’’

তিনি আরও জানান, ওই পাইলটকে বর্তমানে সৌদি আরবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আহত পাইলট মাচ্ছারকে ‘‘নায়ক’’ বলে অভিহিত করেছেন।

Tags: পাইলটকে ছুরিকাঘাতবেনিয়ামিন নেতানিয়াহু
Previous Post

২০ মাসে আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

Next Post

জাপানে স্থায়ী বসবাসের ফি ২০ গুণ বাড়ল

Next Post
ছবি: সংগৃহীত

জাপানে স্থায়ী বসবাসের ফি ২০ গুণ বাড়ল

ছবি: সংগৃহীত

ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT