চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 অপরাহ্ন 01, অক্টোবর 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি ভোলা-বরিশাল সেতু। জেলার মানুষের এই দাবির গুরুত্ব তুলে ধরে বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোলা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন আমিনুল হক। অনুষ্ঠানে তিনি ভোলা-বরিশাল সেতুর প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। সভাপতিত্ব করেন ভোলা জেলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্য তরুণদের প্রযুক্তিগত দক্ষতায় দক্ষ করে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি করা। তবে অনুষ্ঠানে ভোলার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সংকট ও সেতুর দাবিই বিশেষ গুরুত্ব পায়।

ভোলাবাসীর দাবি, সরাসরি ভোলা-বরিশাল সেতু নির্মাণ হলে জেলার সঙ্গে বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে। বর্তমানে নদীপথনির্ভর যোগাযোগের কারণে যাত্রী ও পণ্য পরিবহনে সময় ও ভোগান্তি দুটোই বাড়ে। সরাসরি সেতু হলে এই সংকট অনেকটাই কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

ভোলা বরিশাল সেতুর প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ভোলাকে দেশের মূল ভূখন্ডের সঙ্গে যুক্ত করতে ভোলা-বরিশাল সেতুর কোন বিকল্প নেই। ভোলার যত প্রবীণ রাজনীতিবিদ আছেন তারাও চান সেতু হউক। ভোলার সন্তান হিসেবে প্রতিমন্ত্রীও চান দ্রুত ভোলা বরিশাল সেতু নির্মাণ হউক।

সেতুটি বাস্তবায়ন প্রসঙ্গে তিনি আরো বলেন, ভোলাবাসী কি প্রত্যাশা করে, সে বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। কিভাবে ভোলা-বরিশাল সেতু দ্রুত নির্মাণ কাজ শুরু করা যায় সে বিষয়ে ব্যক্তিগত ভাবে উদ্যোগ নিবেন।

দীর্ঘদিনের এই দাবির প্রেক্ষাপটে আমিনুল হকের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাসকে ইতিবাচকভাবে দেখছেন ভোলার মানুষ। তাদের প্রত্যাশা, আলোচনার মাধ্যমে সেতু নির্মাণের বিষয়ে কার্যকর উদ্যোগ ও সুস্পষ্ট সিদ্ধান্ত সামনে আসবে।

Tags: আমিনুল হকবরিশালভোলাভোলা-বরিশাল সেতু
Previous Post

জাপানে স্থায়ী বসবাসের ফি ২০ গুণ বাড়ল

Next Post

নোয়াখালীর ১০টির বেশি রেস্তোরাঁয় খাবার অপচয়ের হিসাব রাখার উদ্যোগ

Next Post

নোয়াখালীর ১০টির বেশি রেস্তোরাঁয় খাবার অপচয়ের হিসাব রাখার উদ্যোগ

বাংলাদেশের ৯ গোল হজমের ম্যাচে ফারহানের প্রথম সাফল্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT