চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীর ১০টির বেশি রেস্তোরাঁয় খাবার অপচয়ের হিসাব রাখার উদ্যোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:51 অপরাহ্ন 01, অক্টোবর 2026
in জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর ১০টির বেশি হোটেল ও রেস্তোরাঁয় এখন থেকে প্রতিদিনের খাবার অপচয়ের হিসাব রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অপচয়ের পরিমাণ ভোক্তাদের সামনে দৃশ্যমানভাবে তুলে ধরার চেষ্টা করবেন সংশ্লিষ্টরা।

খাবার পরিবেশনে পরিমাণ নিয়ন্ত্রণ, প্রয়োজন অনুযায়ী অর্ডার করতে ভোক্তাদের উৎসাহিত করা এবং উদ্বৃত্ত খাবার সংরক্ষণ করে খাদ্য সংকটে থাকা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

খাদ্যক্ষয় ও অপচয় বিষয়ক আন্তর্জাতিক সচেতনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) নোয়াখালীর মাইজদীতে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব উদ্যোগের কথা জানান রেস্তোরাঁ প্রতিনিধিরা।

খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক খানি বাংলাদেশ ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক প্রান যৌথভাবে সভাটির আয়োজন করে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘খাদ্যক্ষয় ও অপচয় হ্রাসের রূপান্তরমূলক সম্ভাবনা’।

সভায় রেস্তোরাঁ প্রতিনিধিরা বলেন, ভোক্তারা অনেক সময় প্রয়োজনের তুলনায় বেশি খাবার অর্ডার করেন। আবার খাবার শেষ না করেও অনেকে তা সঙ্গে নিয়ে যান না। বিশেষ করে বাংলা খাবারের হোটেলগুলোতে পার্সেলের পরিমাণ কম হওয়ায় খাবার অপচয়ের পরিমাণ বেশি বলে জানান তারা। এসব প্রতিষ্ঠানে দৈনিক প্রায় ৫০ কেজি বা তারও বেশি খাবার অপচয় হয় বলেও সভায় জানানো হয়।

খাবার অপচয় কমাতে চাহিদা অনুযায়ী পরিমাণে খাবার অর্ডারের সুযোগ তৈরি, অর্ডার বেশি হলে ভোক্তাকে তাৎক্ষণিকভাবে জানানো, ওয়েটারদের প্রশিক্ষণ এবং রেস্তোরাঁয় সচেতনতামূলক বার্তা প্রদর্শনের প্রস্তাব আসে।

নোয়াখালী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, শুধু আইন প্রয়োগ করে খাদ্য অপচয় কমানো সম্ভব নয়। শৈশব থেকেই খাবারের মূল্য, প্রয়োজন অনুযায়ী খাবার গ্রহণ এবং অপচয় না করার বিষয়ে শিক্ষা ও সচেতনতা তৈরি করতে হবে।

উন্নয়ন সংগঠন বন্ধনের নির্বাহী পরিচালক মো. আমিনুজ্জামান বলেন, ছোটবেলা থেকে খাদ্য অপচয় নিয়ে সচেতনতার শিক্ষা না থাকাই সমস্যার অন্যতম কারণ। শৈশব থেকেই এ বিষয়ে শিক্ষা দেওয়া হলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব।

সভায় খানি বাংলাদেশের মূল বক্তব্যে বলা হয়, বাংলাদেশে খাদ্য উৎপাদন বাড়লেও খাদ্য নিরাপত্তাহীনতা এখনো বড় বাস্তবতা। জাতিসংঘের খাদ্য অপচয় সূচক ২০২৪ অনুযায়ী, বাংলাদেশে মাথাপিছু বছরে ৮২ কেজি খাবার অপচয় হয়। এর সঙ্গে পানি, জ্বালানি, শ্রমসহ উৎপাদনে ব্যবহৃত অন্যান্য সম্পদও অপচয় হয়।

সভা শেষে অংশগ্রহণকারী হোটেল ও রেস্তোরাঁ প্রতিনিধিদের হাতে ‘Food Waste’ হিসাবের পোস্টার ও টেবিল স্ট্যান্ড তুলে দেওয়া হয়। এতে আগের দিন ও চলতি মাসে কত কেজি খাবার অপচয় হয়েছে, তা লিখে রাখার ব্যবস্থা রয়েছে।

আয়োজকদের মতে, এই হিসাব শুধু রেস্তোরাঁ ব্যবস্থাপনার জন্য নয়, ভোক্তাদের সচেতন করারও একটি উদ্যোগ। অপচয়ের পরিমাণ দৃশ্যমান হলে ভোক্তারা খাবার অর্ডারের সময় প্রয়োজনীয় পরিমাণ বিবেচনা করবেন এবং প্রয়োজন হলে পরে অতিরিক্ত খাবার নেওয়ার বিষয়ে উৎসাহিত হবেন।

Tags: খাদ্যক্ষয় ও অপচয় বিষয়ক আন্তর্জাতিক সচেতনতা দিবসখাদ্যক্ষয় ও অপচয় হ্রাসের রূপান্তরমূলক সম্ভাবনারেস্তোরাঁ প্রতিনিধিরেস্তোরাঁয় খাবার অপচয়
Previous Post

ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের

Next Post

বাংলাদেশের ৯ গোল হজমের ম্যাচে ফারহানের প্রথম সাফল্য

Next Post

বাংলাদেশের ৯ গোল হজমের ম্যাচে ফারহানের প্রথম সাফল্য

ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT