চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গেল পায়েলের দরজায় কে পাঠালো হাজার গোলাপ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 06, জানুয়ারি 2026
in বিনোদন
A A

ভালোবাসার দিনে নয়, কোনো রকম ঘোষণা ছাড়াই অজ্ঞাত ব্যক্তি হঠাৎ করে উপস্থাপিকা ও ব্যবসায়ী ইসরাত পায়েলের বাসায় ১ হাজার লাল গোলাপ পাঠিয়ে তাকে বিস্মিত করেছে! এই ঘটনায় পায়েল নিজেও হতবাক! তিনি বুঝে উঠতে পারছেন না কে তাকে এতো ভালোবাসা দিল!

একসময়ে টিভি-কর্পোরেট শো-এর মঞ্চে দাপিয়ে উপস্থাপনা করলেও এখন ব্যবসায় মনোযোগ দিয়েছেন পায়েল। সেই কাজে যুক্তরাষ্ট্র থেকে ফিরেই এই অপ্রত্যাশিত উপহার পেয়ে মুহূর্তেই কৌতূহলী হয়ে ওঠেন ইসরাত পায়েল নিজেও।

চ্যানেল আই অনলাইনকে আলাপে পায়েল জানান, কোনোভাবেই তিনি বুঝে উঠতে পারছেন কোন ব্যক্তি তাকে হাজারো গোলাপের ডালি দিয়েছে!

এ কারণে নিজেই সোমবার রাতে ফেসবুকে ফুলগুলোর সঙ্গে ছবি তুলে লিখেছেন, “আমার বাসায় কে এই ফুল পাঠিয়েছে, আমি জানি না! কিন্তু যেই পাঠাক, আমি তাকে বিয়ে করবো। যে ১০০০ গোলাপ উপহার দিতে পারে, তার কলিজা আর চিন্তা দুটোই বিশাল। সে সাধারণ কেউ না, মনে হয় রাজা-বাদশাই হবে!”

পায়েলের এই ছবি ও পোস্টটি লাইক, শেয়ার, কমেন্টসে রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে! অনেকে ভেবেছেন আলোচনা তৈরির জন্য পায়েল বিষয়টি প্রকাশ্যে এনেছেন। এ বিষয়ে তিনি বলেন, “সত্যি সত্যি এমনটাই ঘটেছে। রবিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে বাসায় এসে দেখি এই অবস্থা। গুনে দেখেছি ১ হাজার গোলাপ। কে পাঠিয়েছে নাম, ঠিকানা, ফোন নাম্বার লেখা নেই। শুধু ফুল আছে।”

পায়েল বলেন, রাগ অভিমানও কারো উপর তেমন নেই। আমি সিঙ্গেল। আসলে আমি ব্যবসায়িক কাজে এতো ব্যস্ত থাকি এসবের সময় পাই না। এত ফুল একসঙ্গে কখনও কেউ আমাকে উপহার দেয়নি। যেই পাঠাক সে নিশ্চয়ই ভালোবেসে দিয়েছে। তাকে খুঁজে পেলে সত্যিই বিয়ে করবো।

ইসরাত পায়েল বলেন, সবগুলো ফুল তাজা এবং ইমপোর্টেড। চার ফুট আয়তন হবে এবং ওজন প্রায় ১৫ কেজি। আমি অবাক হয়েছি এই কারণে যে, এই খরার সময়ে আমাকে এতো ভালোবাসা কে দেখালো? সত্যিই এটা অপ্রত্যাশিত, আমি চূড়ান্ত লেভেলে সারপ্রাইজড হয়েছি।

ফুলগুলো পেয়ে পায়েল বুঝতে পেরেছেন, এগুলো স্পেশালভাবে অর্ডার করা। তিনি বলেন, ইমপোর্টেড ফুলের অনেক দাম। এগুলো সাধারণত দোকানে পাওয়া যায় না। প্রতি গোলাপ এভারেজ ৮০ টাকা হলে ১ হাজার গোলাপের দাম প্রায় ৮০ হাজার টাকা! যে পাঠিয়েছে সে কেন এতো আমাকে খুশির চেষ্টা করলো? আমার বাসা ঠিকানা পেল কই? আসলে যেই পাঠাক আমি তাকে দেখতে চাই, জানতে চাই কেন আমাকে সারপ্রাইজ করলো?

Tags: অভিনয়ইসরাত পায়েলউপস্থাপকউপস্থাপনাগোলাপফুলভালোবাসালিড বিনোদনসিনেমা
Previous Post

চাইলে আইনি পদক্ষেপ নিতে পারবেন মোস্তাফিজ, বলছেন কেকেআর কর্তা

Next Post

আগামীতে আইপিএলে নাম দেয়ার আগে ‘ভাববেন’ তানজিম

Next Post
তানজিম সাকিব

আগামীতে আইপিএলে নাম দেয়ার আগে ‘ভাববেন’ তানজিম

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই: জাতিসংঘ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT