চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাইলে আইনি পদক্ষেপ নিতে পারবেন মোস্তাফিজ, বলছেন কেকেআর কর্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 06, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের তোপের মুখে এমন সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ৯ কোটি ২০ লাখ রুপিতে ফিজকে গত ডিসেম্বরে নিলাম থেকে কিনেছিল কেকেআর। ছেড়ে দেয়ার পর প্রশ্ন উঠেছে কোন ক্ষতিপূরণ পাবেন কিনা বাংলাদেশের তারকা পেসার। আইপিএলের একজন কর্মকর্তা সেটির উত্তর দিয়েছেন।

সাধারণত কোন চোটের কারণে বা ব্যক্তিগত কারণেও কোন খেলোয়াড় দল ছেড়ে দিলে, সেক্ষেত্রে আইপিএলের নিয়ম অনুযায়ী সাধারণত বিমা থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত পেয়ে থাকেন একজন ক্রিকেটার। তবে এখানে মোস্তাফিজের দল ছাড়ার বিষয়টি ব্যতিক্রম।

ভারতীয় গণমাধ্যমে নাম প্রকাশ না করে আইপিএলে কেকেআরের এক কর্মকর্তা বলেছেন, ‘আইপিএলের সব খেলোয়াড়ের বেতন বিমাকৃত। বিদেশি খেলোয়াড়রা সাধারণত ক্যাম্পে যোগ দেয়ার পর বা টুর্নামেন্ট চলাকালীন চোট পেলে ফ্র্যাঞ্চাইজি অর্থ পরিশোধ করে। বিমা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত পাওয়া যায়।’

‘তবে মোস্তাফিজুর রহমানের পরিস্থিতি বিমার আওতায় পড়ে না। তাই আইনে কেকেআরের এক টাকাও দেয়ার দায় নেই। দুর্ভাগ্যজনক হলেও মোস্তাফিজের সামনে একমাত্র পথ হল আইনি ব্যবস্থা নেয়া। সেটিও আবার আইপিএল ভারতীয় আইনের অধীন। আইনি ব্যবস্থা নিতে হবে ভারতে। তবে কোন বিদেশি ক্রিকেটারই এপথে যেতে চান না। এমনকি কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) যাওয়ার ঝামেলাও নেন না।’

ভারত-পাকিস্তানের সম্পর্কের সাথে ওই কর্মকর্তা তুলনা করেছেন বাংলাদেশ-ভারতের সম্পর্কও। বলেছেন, ‘ভারত-বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভারত-পাকিস্তানের তুলনায় অনেকবেশি হালকা এবং আগামী বছর এটি পরিবর্তিত হতে পারে, তাহলে কেন কেউ আইনি আশ্রয়ের ঝামেলা নেবে?’

আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিমূলক লড়াইয়ে সাফল্য পেয়েছিল কেকেআর, মোস্তাফিজকে নিতে পেরেছিল দলটি। ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের প্রতিবাদ ও আন্দোলনের চাপে বিসিসিআই হস্তক্ষেপ করে ফ্র্যাঞ্চাইজিটিতে।

ঘটনার পাল্টা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কা থাকায় আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না, ভেন্যু অন্যত্র সরানোর দাবি জানিয়েছে আইসিসিতে।

Tags: আইপিএলআইসিসিকেকেআরবাংলাদেশবিসিবিবিসিসিআইমোস্তাফিজুর রহমানলিড স্পোর্টস
Previous Post

ওসমান হাদি হত্যায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

Next Post

সিঙ্গেল পায়েলের দরজায় কে পাঠালো হাজার গোলাপ?

Next Post

সিঙ্গেল পায়েলের দরজায় কে পাঠালো হাজার গোলাপ?

তানজিম সাকিব

আগামীতে আইপিএলে নাম দেয়ার আগে ‘ভাববেন’ তানজিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT