চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে বড় রিয়্যালিটি শো

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-এর ৭ম আসরের নিবন্ধন শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 27, জুন 2026
in বিনোদন
A A
বাংলাদেশের জাতীয় পরিচিতি নিয়ে আলোচনা চলছে, প্যানেল সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অপেক্ষার অবসান। আবারও শুরু হচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। বাংলা ভাষার প্রতি ভালোবাসা, জ্ঞান ও শুদ্ধ চর্চাকে ছড়িয়ে দিতে আয়োজিত এই প্রতিযোগিতার সপ্তম বর্ষের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে শনিবার (২৭ জুন) দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনের শুরুতেই বিগত ছয় বছরের সফল আয়োজন নিয়ে নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। মৌসুমী মৌয়ের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

বাংলাদেশের একজন রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে হলুদ রঙের ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ভাষাবিদ ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা। এছাড়াও উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও মির্জা আহমেদ ইস্পাহানি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাবিদের বিচারকমণ্ডলীর সদস্য লেখক আনিসুল হক, অভিনয়শিল্পী ও নাট্যজন ত্রপা মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর, ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান, উপ-মহাব্যবস্থাপক ফজলে রাব্বীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভাপতির বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, “বাঙালির জন্য এটি অত্যন্ত আনন্দের বিষয় যে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ সপ্তম বর্ষে পদার্পণ করছে। গত বছর সারা দেশ থেকে প্রায় দুই লাখ প্রতিযোগী নিবন্ধন করেছিল। এই সংখ্যাই প্রমাণ করে আয়োজনটি মানুষের কতটা আপন হয়ে উঠেছে।”

তিনি আরও বলেন, বাংলাবিদ থেকে উঠে আসা অনেক প্রতিযোগী বর্তমানে চ্যানেল আইসহ বিভিন্ন সাংস্কৃতিক ও গণমাধ্যমের অনুষ্ঠানে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখছেন, যা এই আয়োজনের সবচেয়ে বড় অর্জন। সংবাদকর্মী ও দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “৭ম বর্ষের শুরু থেকেই যদি সবাই আমাদের সঙ্গে থাকেন, তাহলে আমি বিশ্বাস করি, এবার দুই লাখ নয়, তারও বেশি প্রতিযোগী অংশ নিতে আবেদন করবেন।”

ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান বলেন, “বাংলাবিদের সপ্তম বর্ষ নয়, দশম বর্ষ বলতে পারলে আমি আরও বেশি খুশি হতাম। ২০১৭ সালে এই আয়োজনের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর এবং জাতীয় নির্বাচনের কারণে আরও এক বছর আয়োজন পিছিয়ে দিতে হয়েছে।”

তিনি বলেন, “বাংলা ভাষাকে কেন্দ্র করে একটি অনুষ্ঠান যে বাংলাদেশের সবচেয়ে বড় রিয়্যালিটি শোতে পরিণত হবে, তা আমরা শুরুতে কল্পনাও করিনি। কিন্তু আজ সেটাই বাস্তবতা। ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এখন দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রতীক্ষিত রিয়্যালিটি শো।”

শুরু হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে বড় রিয়্যালিটি শো এর উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ নতুন আসর সম্পর্কে তিনি জানান, সংবাদ সম্মেলনের দিন থেকেই নিবন্ধন শুরু হয়েছে এবং আগামী ৩০ জুলাই পর্যন্ত নিবন্ধন চলবে। এরপর দেশের বিভিন্ন বিভাগীয় শহরে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত ৮০ জন প্রতিযোগীকে নিয়ে ঢাকায় আয়োজন করা হবে মূল পর্ব, যা সম্প্রচার করবে চ্যানেল আই।

ওমর হান্নান আরও জানান, এবারের বাংলাবিদের মহোৎসব অনুষ্ঠিত হবে আগামী বছরের প্রথম দিন, অর্থাৎ ২০২৭ সালের ১ জানুয়ারি।

এসময় তিনি এই আয়োজনের নেপথ্যের দুই গুরুত্বপূর্ণ মানুষ ইবনে হাসান খান ও তাহের শিপনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার ভাষায়, ২০১৭ সাল থেকে তারা নিরলস পরিশ্রমের মাধ্যমে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-কে আজকের অবস্থানে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

বয়সী ব্যক্তির বক্তৃতা, তিনি মাইক্রোফোন ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ পরে প্রধান অতিথি অধ্যাপক মনসুর মুসা আনুষ্ঠানিকভাবে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর সপ্তম আসরের উদ্বোধন ঘোষণা করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বিচারক আনিসুল হক বলেন, “এই প্রতিযোগিতায় আমি বিচারক না থাকলেও বিন্দুমাত্র দ্বিধা ছাড়া বলতাম, বাংলাদেশের টেলিভিশনে যত অনুষ্ঠান হয়, তার মধ্যে এটি সবচেয়ে সুন্দর, প্রাণবন্ত এবং সবচেয়ে উপকারী আয়োজন।”

ত্রপা মজুমদার বলেন, “ভাষাকে কেন্দ্র করে একটি আয়োজনের জন্য মানুষের এত প্রতীক্ষা, এত উদ্দীপনা—এটাই ‘চ্যানেল আই ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর সবচেয়ে বড় শক্তি ও সৌন্দর্য।”

বাংলা ভাষার রিয়্যালিটি শো এর উদ্বোধনী অনুষ্ঠান, বক্তা বক্তৃতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও নতুন প্রজন্মের ভাষাজ্ঞানকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর সপ্তম বর্ষের নিবন্ধন ইতোমধ্যেই শুরু হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, আগের সব রেকর্ড ভেঙে এবার আরও বেশি ভাষাপ্রেমী শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেবেন।

সব শেষে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর ৭ম বর্ষে যারা অংশ গ্রহণ করতে আগ্রহী তাদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, শনিবার থেকেই শুরু হচ্ছে নিবন্ধন প্রক্রিয়া। বাংলাদেশের সকল বিভাগ ও অঞ্চলের সকল বিদ্যালয়ে এই খবর পৌঁছে দিবে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর স্বেচ্ছাসেবীরা। বিস্তারিত জানতে চোখ রাখতে হবে দেশের জাতীয় দৈনিকসহ চ্যানেল আই-এর পর্দায় এবং ইস্পাহানি মির্জাপুর চা-এর ফেসবুক পেজে।

Tags: আনিসুল হকইস্পাহানি মির্জাপুরইস্পাহানি মির্জাপুর বাংলাবিদচ্যানেল আইফরিদুর রেজা সাগরবাংলা ভাষাবাংলাবিদলিড বিনোদনসিনেমা
Previous Post

পাওয়া গেল নকআউটের ২৮ দল, প্রতিপক্ষ ঠিক ৯ ম্যাচের

Next Post

ঘানার আলোচিত তান্ত্রিক জানিয়ে দিলেন কে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন

Next Post
আনন্দিত ব্যক্তি পানির বোতল স্প্রে করে উৎসব পালন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘানার আলোচিত তান্ত্রিক জানিয়ে দিলেন কে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন

বাংলাদেশের সংসদে বক্তৃতা দিচ্ছেন একজন সংসদ সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT