চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘানার আলোচিত তান্ত্রিক জানিয়ে দিলেন কে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 27, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আনন্দিত ব্যক্তি পানির বোতল স্প্রে করে উৎসব পালন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন এক উত্তেজনা ঘিরে ধরেছে ফুটবল বিশ্বকাপকে, ঘানার বিতর্কিত আধ্যাত্মিক সাধক নানা কোয়াকু বনসামের মন্তব্য ঘিরে। তিনি সম্প্রতি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের উপর জাদু করার দাবি সামনে আসেন। বিশ্বকাপ নিয়ে নতুন ভবিষ্যদ্বাণী করে আবারও আলোচনায় এসেছেন। অনেকে তাকে চেনে ‘দ্য উইচ ডাক্তার’ নামে, যার মতে এবারের বিশ্বকাপ জিতবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

নানা কোয়াকু বনসাম বিশ্বাস করেন, ক্রিস্টিয়ানো রোনালদো এবং পর্তুগাল ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিততে চলেছে। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, পর্তুগাল শিরোপা জিতবে এবং ফুটবল মাঠের বাইরে এই ফলাফল ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে।

বিভিন্ন গণমাধ্যমে তিনি বলেছেন, ‘এই বিশ্বকাপ পর্তুগাল এবং রোনালদোর জন্য। তারাই জিতবে। পর্তুগাল আধ্যাত্মিক জগতে ইতিমধ্যেই টুর্নামেন্ট জিতে গেছে এবং রোনালদো আত্মবিশ্বাসী হতে পারেন কারণ তার মুহূর্ত এসে গেছে।’

দাবিটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যার প্রধান কারণ মাঠের ফলাফলের সাথে আধ্যাত্মিক শক্তির সংযোগ স্থাপনে বনসামের পূর্ব ইতিহাস। সম্প্রতি ইংল্যান্ড-ঘানার বিশ্বকাপ ম্যাচের আগে তিনি হ্যারি কেনকে নিয়ে কাজ করছেন বলে দাবি করেন। সে ম্যাচে ঘানার বিপক্ষে ইংল্যান্ড ড্র করে ও কেন গোল করতে পারেননি।

ম্যাচের আগে বনসাম বলেছিলেন, ‘আগেও দেখিয়েছি কী করতে পারি, তাই তাকে (কেন) থামাতে আমাকে কী করতে হবে জানি।’

ঘানার বিপক্ষে ইংল্যান্ড গোলশূন্য ড্রয়ের পর তিনি শিরোনামে আসেন। ইংল্যান্ড অধিনায়কের বিষয়ে তার অবস্থানে পরে নরম হন বসনাম। তার মতে, তাদের মধ্যে কোন ব্যক্তিগত শত্রুতা নেই, ‘হ্যারি কেন আমার শত্রু নয়। আমার একটি সন্তান আছে যার নাম শিগগিরই হ্যারি কেনের নামে রাখব।’

নানা কোয়াকু বনসাম ঘানার অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব এবং তিনটি উপাসনালয় পরিচালনা করেন। নিজেকে একজন আফ্রিকান ঐতিহ্যবাহী পুরোহিত এবং ভেষজ চিকিৎসক পরিচয় দেন। আধ্যাত্মিক নির্দেশনা ও ঐতিহ্যবাহী পদ্ধতির মাধ্যমে মানুষকে সাহায্যের দাবি করেন। ২০১৪ বিশ্বকাপেও একবার আলোচনায় এসেছিলেন। সেসময় দাবি করেছিলেন, ঘানার সাথে পর্তুগালের ম্যাচের আগে রোনালদোর চোটের সমস্যায় তার ভূমিকা ছিল। সেসময় বলেছিলেন, তিনি চোটের মাধ্যমে রোনালদোকে ম্যাচের বাইরে রাখতে চেয়েছিলেন।

Tags: ঘানাপর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

শুরু হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে বড় রিয়্যালিটি শো

Next Post

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : মির্জা ফখরুল

Next Post
বাংলাদেশের সংসদে বক্তৃতা দিচ্ছেন একজন সংসদ সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : মির্জা ফখরুল

নাট্যশিল্পীরা মঞ্চে পারফর্ম করছে, রঙিন পোশাক ও ব্যাকড্রপের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

লোভ-লালসার গল্পে মঞ্চে ফিরছে ‘সুড়ঙ্গ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT