চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতারে চিরনিদ্রায় শায়িত ইসমাইল হানিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 পূর্বাহ্ন 03, আগস্ট 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শোকাহত মানুষেরা ইসমাইল হানিয়ার দাফনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারের রাজধানী দোহায় চিরনিন্দ্রায় শায়িত হলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। শহরের বড় মসজিদ ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবে জানাজা শেষে লুসাইল রয়্যাল কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর হাজার হাজার মানুষের অংশগ্রহণে কাতারের সবচেয়ে বড় মসজিদ ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহাব মসজিদে হানিয়া ও তার দেহরক্ষীর দ্বিতীয় জানাজা হয়। এরপর তাদের দাফন করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হানিয়ার জানাজায় উপস্থিত ছিলেন হামাসের উচ্চপদস্থ নেতারা। যার মধ্যে ছিলেন খালিদ মিশালও। তিনি হানিয়ার স্থলাভিষিক্ত হবেন বলে মনে করা হচ্ছে।

ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি বলেন, ‘ইসরায়েল আমাদের জাতি শত্রু’। এখন হিজবুল্লাহ প্রধান হাসান নাসেরুল্লাহ’র উচিত ইসমাইল হানিয়া ও লেবাননের আন্দোলনের কমান্ডার ফুয়াদ শুকর মৃত্যুর প্রতিশোধ নেয়া।

এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে আলোচনায় বসার কথাও জানিয়েছেন ইরান, তাদের মিত্ররা। এ বিষয়ে আলোচনা করতে ইরানের শীর্ষ কর্মকর্তারা লেবানন, ইরাক ও ইয়েমেনের মিত্রদের সাথে বৈঠক করবেন তারা।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তেহরানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা হলে তিনি নিহত হন। এই হামলায় তার একজন দেহরক্ষীও প্রাণ হারিয়েছেন। বুধবার (৩১ জুলাই) সকালে ইরানি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও হামাসের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর জবাব দেয়ার অঙ্গীকার করেছে ইরান ও হামাস।

Tags: ইসমাইল হানিয়াইসরায়েলফিলিস্তিনহামাস
Previous Post

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বহু এলাকা প্লাবিত

Next Post

মাতৃত্বের সুখবর দিলেন কার্ডি বি, জানা গেল বিচ্ছেদের খবরও

Next Post
কার্ডি বি ও প্রেমিকের ছবি, মাতৃত্বের সুখবরের সঙ্গে সম্পর্কিত নয়. Channel i News - চ্যানেল আই নিউজ

মাতৃত্বের সুখবর দিলেন কার্ডি বি, জানা গেল বিচ্ছেদের খবরও

আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচের পর ফুটবল খেলোয়াড়দের মারামারি. Channel i News - চ্যানেল আই নিউজ

অলিম্পিক: আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচের পর মারামারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT