চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিক: আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচের পর মারামারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 পূর্বাহ্ন 03, আগস্ট 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচের পর ফুটবল খেলোয়াড়দের মারামারি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ মানেই আলাদা উত্তেজনা ও উত্তাপ। সাম্প্রতিক সময়ে নানা ঘটনায় দুদলের খেলোয়াড়দের মধ্যে জমে থাকা ক্ষোভ ছড়ায় সমর্থকদের মধ্যেও। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে পেয়ে জাতীয় সঙ্গীত বাজার পর থেকে দুয়ো দিতে থাকেন ফ্রান্সের সমর্থকেরা। ম্যাচে আধিপত্য দেখালেও জিততে পারেনি বিশ্বজয়ী দল। শেষপর্যন্ত সেই উত্তাপ রূপ নেয় সংঘর্ষ ও হাতাহাতিতে।

মাতমুট আটলান্টিক স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারায় ফ্রান্স। ফরাসিদের হয়ে একমাত্র গোলটি করেন ইয়ান ফিলিপে মাতেতা। গোল উদযাপন নিয়েও এক চোট হয় দুদলের মধ্যে। আর্জেন্টিনার খেলোয়াড়দের অভিযোগ, স্টেডিয়ামের যে প্রান্তে তাঁদের পরিবারের সদস্যরা ছিলেন, সেখানে গিয়ে উদযাপন করেছে ফ্রান্স।

ম্যাচ শেষে আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলের সঙ্গে আলাপকালে এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন নিকোলাস ওটামেন্ডি। আর্জেন্টিনার এ অভিজ্ঞ ডিফেন্ডার বলেছেন, ‘আমাদের পরিবারের সদস্যদের মুখের সামনে গিয়ে ওরা উদযাপন করেছে। আমি ভীষণ রাগান্বিত।’

ম্যাচ শেষে ফ্রান্সের উদ্‌যাপনের সময় ফরাসি মিডফিল্ডার এনজো মিলোট আর্জেন্টিনার বেঞ্চকে লক্ষ্য করে চিৎকার ও অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন, দাবি আর্জেন্টিনার খেলোয়াড়দের। এমন আচরণ তাতিয়ে দেয় আর্জেন্টিনার খেলোয়াড়দেরও।

এরপরই শুরু হয় কুৎসিত এক সংঘাতের। খেলোয়াড়দের পাশাপাশি কোচ-কর্মকর্তারাও জড়িয়ে পড়েন। এরপর মাঠের বাইরে টানেলেও দেখা যায় বিশৃঙ্খলা। পরে অবশ্য ফ্রান্সের খেলোয়াড়রা মাঠে ফিরে এসে দর্শকদের সঙ্গে উদ্‌যাপন সারেন।

খেলোয়াড়দের সংঘর্ষের সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যেও। তবে পুলিশের সতর্ক অবস্থানের কারণে পরিস্থিতি আর মাত্রা ছাড়ায়নি।

Tags: আর্জেন্টিনাওটামেন্ডিপ্যারিস অলিম্পিক-২০২৪ফ্রান্সলিড স্পোর্টস
Previous Post

মাতৃত্বের সুখবর দিলেন কার্ডি বি, জানা গেল বিচ্ছেদের খবরও

Next Post

ফেনীতে বন্যায় পানিবন্দী আড়াই হাজার পরিবার

Next Post
ফেনীতে বন্যার পানিতে প্লাবিত এলাকা ও আশেপাশের বাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে বন্যায় পানিবন্দী আড়াই হাজার পরিবার

সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সমন্বয়কদের সঙ্গে বসতে ৩ আওয়ামী লীগ নেতাকে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT