চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের জমি হস্তান্তর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 22, জুন 2022
in শিক্ষা
A A
বিশেষ অতিথি ও কর্মকর্তাদের জমি হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের জমি হস্তান্তর ও জমি অধিগ্রহণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ঢাকার কেরানীগঞ্জ থানাধীন ঘাটারচরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের চেক বিতরণ করা হয়।

“ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক” প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সরকারের দেওয়া (মোট ১৭.০৮৯৪ একর ভূমি) জমিতে সৌদি আরবের অর্থায়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। বিশ্বিবদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভবন নির্মাণের পাশাপাশি ইসলামকে নিয়ে গবেষণা কেন্দ্র এবং বিশাল খেলার মাঠও রাখা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টা ও নেতৃত্বে জাতীয় সংসদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন ২০১৩ পাশ এবং রাষ্ট্রপতির সম্মতিতে প্রতিষ্ঠিত হয় বহুল প্রতিক্ষিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ও ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল হকের নেতৃত্বে চেক হস্তান্তর ও জমি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড.আবুল কালাম আজাদ, প্রকল্প পরিচালক রফিক আহমদ সিদ্দিক, রেজিস্ট্রার রেজাউল হক, উপ-রেজিস্ট্রার ড. এম আবু হানীফা, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মোঃ রফিক আল মামুন, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর টিম, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (এল,এ).ঢাকা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, কানুনগো সার্ভেয়ার এবং ঢাকা জেলা প্রশাসনের টিম স্থানীয় জনপ্রতিনিধিসহ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ।

ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল হক বলেন,  আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিষ্ঠিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের জমি হস্তান্তর ও জমি অধিগ্রহণের চেক বিতরণ করা হলো। জমির মূল যে মালিক শুধু তাকেই জমির টাকা দিচ্ছি। যারা অন্যের জমির টাকার জন্য তদবির করতে গিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে জমি বুঝিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে মাদরাসা শিক্ষায় নিশ্চয় আরও অধিক গতি সঞ্চার হবে বলেও আশা ব্যাক্ত করেন তিনি।

অনুষ্ঠানে  উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, চেক বিতরণ ও জমি হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতিষ্ঠিত মাদ্রাসার উচ্চ শিক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও বাস্তবায়নে দেশের আলেম ওলামা পীর মাশায়েখ ও ১৫০০ শত ফাজিল -কামিল, অনার্স-মাস্টার্স মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। স্থায়ী ক্যাম্পাসের জমি বুঝে পাওয়ার মাধ্যমে মাদরাসা শিক্ষায় নব দিগন্তের সূচনা হল।

Previous Post

বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের টিকিটের অর্থ যাবে বন্যার্তদের মাঝে

Next Post

পদ্মা সেতুর কারণে কৃষি বিপ্লব হবে

Next Post
বাংলাদেশের রাজনীতিবিদ শেখ হাসিনা, মুখোমুখি আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুর কারণে কৃষি বিপ্লব হবে

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের লোগো, সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT