চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের টিকিটের অর্থ যাবে বন্যার্তদের মাঝে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 22, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের টিকিটের উদ্বোধন অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে হওয়ার কথা ছিল বাংলাদেশ ও মালয়েশিয়ার নারী দলের দুটি ফিফা প্রীতি ম্যাচ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট ও পাশের জেলাগুলো। সেখানে ম্যাচ আয়োজন সম্ভব না হলেও বন্যাদুর্গতদের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

প্রীতি ম্যাচ দুটির টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ বন্যাদুর্গতদের জন্য গঠিত তহবিলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ২৩ ও ২৬ জুন হবে খেলা।

বুধবার সংবাদ সম্মেলনে বাফুফের নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানালেন, ‘আমরা সিলেটে বন্যার্তদের জন্য সমব্যথী। ঢাকায় এই দুটি ম্যাচের যত টিকিট বিক্রি হবে, সেখান থেকে পাওয়া পুরো টাকাটা বন্যাদুর্গতদের ত্রাণের জন্য দিয়ে দেবো।’

‘কমলাপুর স্টেডিয়ামে ভিআইপি গ্যালারির জন্য কোনো টিকিট বিক্রি হবে না। সাধারণ গ্যালারির টিকিট মূল্য ৫০ টাকা। বাফুফে প্রতি ম্যাচের জন্য দশ হাজার টিকিট ছাড়বে। তবে দর্শকের চাপ বেশি হলে আরও টিকিট ছাপা হবে।’

‘আমি দর্শকদের আহ্বান জানাচ্ছি, আপনার মাঠে আসুন, টিকিট কিনে খেলা দেখুন। আপনার টিকিট কেনার বিপরীতে যে ৫০ টাকা আসবে, তা চলে যাবে বন্যার্তদের কাছে।’

‘আমরা বন্যাদুর্গতদের সাহায্য করতে চাই। এজন্য আমরা দর্শকদের বলতে চাই, আপনারা এই ম্যাচের জন্য বেশি করে টিকিট কিনুন। মাঠে এসে মেয়েদের খেলা দেখুন।’

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের টিকিট কাউন্টার, বাফুফে ভবনের সামনে এবং কমলাপুর স্টেডিয়াম থেকে দর্শকরা টিকিট কিনতে পারবে। স্টেডিয়াম ও আশপাশের এলাকায় ১০টি রিক্সায় মাইকযোগে ভ্রাম্যমাণ প্রচারণা দলও টিকিট বিক্রি করবে। দ্বিতীয় ম্যাচের টিকিট বিক্রি হবে ২৫ জুন থেকে, খেলা ২৬ জুন।

সোহাগ বলেছেন, ‘অতীতে অনলাইনে টিকিট বিক্রির তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তবে ভবিষ্যতে অনলাইনেও টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে।’

টেলিভিশনেও খেলা দেখার সুযোগ দর্শকরা পাবেন। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। সন্ধ্যা ৬টায় খেলা দুটি মাঠে গড়াবে।

Tags: ইতিতহুরাবাফুফেবাংলাদেশবাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচমারিয়ামালয়েশিয়ালিড স্পোর্টসসাবিনাস্বপ্না
Previous Post

হলিউড সিনেমায় সেতু

Next Post

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের জমি হস্তান্তর

Next Post
বিশেষ অতিথি ও কর্মকর্তাদের জমি হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের জমি হস্তান্তর

বাংলাদেশের রাজনীতিবিদ শেখ হাসিনা, মুখোমুখি আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুর কারণে কৃষি বিপ্লব হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT