চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসির ফল প্রকাশ তারিখ কি আবার বদলাচ্ছে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 08, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
স্কুলের ছাত্রীরা আনন্দে উল্লসিত, প্যারেডে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। এর আগে ফল প্রকাশের তারিখ পরিবর্তন হওয়ায় এবারও নির্ধারিত সময়ে ফল প্রকাশ হবে কি না, তা নিয়ে অনেকে উদ্বিগ্ন।

এর আগে ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। পরে সেই তারিখ পরিবর্তন করে ১০ আগস্ট নির্ধারণ করা হয়। ফলে এখন প্রশ্ন উঠেছে, ১০ আগস্টও কি ফল প্রকাশের তারিখ পরিবর্তন হতে পারে? তবে আন্তঃশিক্ষা বোর্ড সূত্র বলছে, এবার আর তারিখ পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী সোমবার (১০ আগস্ট) এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

অর্থাৎ এর আগে সূচিতে পরিবর্তন এলেও এবার ১০ আগস্টই ফল প্রকাশের চূড়ান্ত তারিখ। ফল নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের নতুন করে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

অনলাইনে ফল যেভাবে জানা যাবে

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ফলাফল দেখতে পারবেন।

এ জন্য শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট educationboardresults.gov.bd-এ প্রবেশ করতে হবে। এরপর এক্সামিনেশন অপশন থেকে এসএসসি/দাখিল নির্বাচন করতে হবে। ইয়ার অপশনে পরীক্ষার বছর নির্বাচন করে সংশ্লিষ্ট বোর্ডের নাম দিতে হবে।

এরপর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখে ক্যাপচা পূরণ করতে হবে। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।

এসএমএসে এসএসসির ফল

এসএমএসের মাধ্যমেও এসএসসি পরীক্ষার ফল জানা যাবে।

এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এসএসসি লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে <১৬২২২> নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: SSC DHA 123456 2026

ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর ফলাফল জানিয়ে দেওয়া হবে।

দাখিলের ফল যেভাবে

মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের এসএমএসে ফল পেতে আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।

প্রি-রেজিস্ট্রেশনের জন্য দাখিল লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: Dakhil MAD 123456 2026

ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফল পৌঁছে যাবে।

কারিগরি বোর্ডের ফল

কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরাও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

এ জন্য এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: SSC TEC 123456 2026

প্রতিষ্ঠানভিত্তিক ফল

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নার-এ গিয়ে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে। সেখান থেকে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে।

সবশেষ তথ্য অনুযায়ী, ১০ আগস্টই এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তাই পরীক্ষার্থী ও অভিভাবকদের আপাতত ফল প্রকাশের তারিখ পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

Tags: অনলাইনএসএসসিপরীক্ষাফল প্রকাশ
Previous Post

পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে ভারতীয় পাইলট, তারপরে যা হল…

Next Post

৯ বছর পর ম্যানসিটিতে ফিরছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

Next Post
আর্জেন্টাইন গোলরক্ষক ২০২২ বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ বছর পর ম্যানসিটিতে ফিরছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

প্রফুল্ল চন্দ্র সাহা, বাংলাদেশি সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বরাদ্দ বাড়ছে, বিটিভি নিয়ে নানা পরিকল্পনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT