চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ বছর পর ম্যানসিটিতে ফিরছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:29 অপরাহ্ন 08, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টাইন গোলরক্ষক ২০২২ বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৬ সালে এক মৌসুমের জন্য ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন তরুন জেরোনিমো রুল্লি, তবে খেলা হয়নি একটি ম্যাচও । ৯ বছর পর আবারও ফিরলেন সে ইতিহাদে। মার্সেই থেকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক রুল্লিকে ১.৭ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে দলে টানতে সম্মত হয়েছে সিটিজেনরা।

৩৪ বর্ষী এ গোলরক্ষক ২০১৬-১৭ মৌসুমে দুবছরের একটি চুক্তি স্বাক্ষর করে সিটিতে যোগ দিলেও, খেলার সুযোগ পাননি সেবার। এর পর ইউরোপের বিভিন্ন ক্লাব ঘুরে আবার ঠিকানা হল সে ইতিহাদ। তিনি আর্জেন্টিনার হয়ে আটটি ম্যাচ খেলেছেন এবং ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী দলের সদস্য ছিলেন। এছাড়াও চলতি বছরের বিশ্বকাপে আর্জেন্টাইনদের দলে ছিলেন তিনি।

রুল্লি ভিয়ারিয়াল, রিয়াল সোসিয়েদাদ, মন্টপেলিয়ার এবং আয়াক্স সহ ইউরোপের বিভিন্ন ক্লাবেও খেলেছেন। তিনি ইংল্যান্ডের গোলরক্ষক জেমস ট্রাফোর্ডের বদলি হিসেবে সিটিতে এসেছেন। চলতি সপ্তাহের শুরুতে ৪৫ মিলিয়ন পাউন্ডের এক চুক্তিতে সিটি ছেড়ে লিডসে যোগ দিয়েছেন তিনি। সিটিজেনদের এক নম্বর গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার সহকারী হিসেবে থাকবেন তিনি।

রুল্লি ২০২১ সালের ইউরোপা লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি গোল করেন, এবং এরপরই ডেভিড ডি গিয়ার শট রুখে দিয়ে ভিয়ারিয়ালের চ্যাম্পিয়ন করেছিলেন। গত মৌসুমে লিগ ওয়ানে মার্শেইয়ের হয়ে ২৯টি ম্যাচ খেলেন রুল্লি। এর মধ্যে আটটি ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে দেননি তিনি। তার পারফরম্যান্সে ভর করেই ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা নিশ্চিত করে ফরাসি ক্লাবটি।

Tags: আর্জেন্টিনাজেরোনিমো রুল্লিপ্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটি
Previous Post

এসএসসির ফল প্রকাশ তারিখ কি আবার বদলাচ্ছে?

Next Post

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বরাদ্দ বাড়ছে, বিটিভি নিয়ে নানা পরিকল্পনা

Next Post
প্রফুল্ল চন্দ্র সাহা, বাংলাদেশি সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বরাদ্দ বাড়ছে, বিটিভি নিয়ে নানা পরিকল্পনা

বৃহৎ জাহাজ ও ছোট নৌকা সমুদ্রের মধ্যে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ‘সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT