চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা ইরানের সর্বোচ্চ নেতার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 পূর্বাহ্ন 23, জুন 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানের সর্বোচ্চ নেতা একে আব্দোল্লাহ আলি খামেনি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন হামলার পর প্রথমবারের মতো বিবৃতি দিয়ে ইসরায়েলকে শাস্তি দেয়া অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর খামেনির এই বিবৃতি তেহরানে সম্প্রচারিত টেলিভিশনেও প্রচার করা হয়। বিবৃতিতে খামেনি বলেছেন, জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে; এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে, এখনই পাচ্ছে।

ইসরায়েলি বাহিনী ১৩ জুন ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পর থেকেই পাল্টা আঘাত হানছে ইরান। সংঘাতের শুরু থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিরাপত্তাজনিত কারণে নিজ বাসভবন ত্যাগ করে রাজধানীর গোপন বাঙ্কারে আশ্রয় নিয়েছেন।

বিশ্বজুড়ে চলমান এই উত্তেজনার মধ্যে ৮৬ বছর বয়সী খামেনি আশঙ্কা করছেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাকে টার্গেট করতে পারে। তাই সম্ভাব্য হত্যাচেষ্টার আশঙ্কা মাথায় রেখে তিনি নতুন সর্বোচ্চ নেতা বাছাইয়ের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দিয়ে রেখেছেন বলে জানা গেছে।

ইরানের সর্বোচ্চ নেতার পদে থাকা খামেনির হাতে দেশের আইনসভা, বিচারব্যবস্থা, নির্বাহী বিভাগ এবং সামরিক বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। বর্তমান সংকটে তার নেতৃত্ব ও নির্দেশনার ওপরই নির্ভর করছে ইরানের প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ পদক্ষেপ।

Tags: আয়াতুল্লাহ আলী খামেনিইসরাইল-ইরান সংঘাতইসরায়েল-যুক্তরাষ্ট্র
Previous Post

সিটিতে আর্জেন্টাইন তারকার প্রথম গোল, ১০ জনের রিয়ালের জয়

Next Post

হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত ইরানের, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি

Next Post
গ্যাস পাইপলাইন নেটওয়ার্কের বিশ্বব্যাপী বিস্তার দেখানো মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত ইরানের, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের ছবি, গ্রেপ্তার হওয়ার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT