চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত ইরানের, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 পূর্বাহ্ন 23, জুন 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
গ্যাস পাইপলাইন নেটওয়ার্কের বিশ্বব্যাপী বিস্তার দেখানো মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন বিমান হামলায় পারমাণবিক স্থাপনায় ভয়াবহ ক্ষয়ক্ষতির পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।

রোববার (২২ জুন) ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য ইসমাইল কাওসারি জানিয়েছেন, মজলিসের সদস্যরা সর্বসম্মতভাবে মনে করছেন, হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্বের জ্বালানি রপ্তানিতে চাপ সৃষ্টি করাই যুক্তরাষ্ট্রের আগ্রাসনের যথাযথ জবাব হবে। এই সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দেবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই প্রণালী দিয়ে সরবরাহ হয়। পারস্য উপসাগরের মুখে অবস্থিত এই জলপথটি সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মতো প্রধান তেল উৎপাদক দেশগুলোর রপ্তানির প্রধান সমুদ্রপথ। কাতার থেকে সরবরাহ হওয়া এলএনজির (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) জন্যও এই পথের বিকল্প নেই।

হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে কয়েক দিনের মধ্যে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ চরমভাবে ব্যাহত হবে। বন্ধ হয়ে যেতে পারে বহু আন্তর্জাতিক কর্পোরেশনের কার্যক্রম। গবেষণা বলছে, প্রথম সপ্তাহেই তেলের দাম ৮০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানায়, মার্কিন হামলার আগে থেকেই কৌশলবিদরা হরমুজ প্রণালীতে সংঘাতের আশঙ্কা করেছিলেন। পার্লামেন্টের অনুমোদন সেই শঙ্কাই বাস্তবে রূপ নিল।

ইতোমধ্যে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও চীন ইরান ও যুক্তরাষ্ট্রকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে ইরান যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে।

বিশ্ববাজারে এরই মধ্যে অপরিশোধিত তেলের দাম ১১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, জ্বালানি নিরাপত্তা ও কূটনৈতিক সমীকরণে সামনে আরও অস্থিরতা তৈরি হতে পারে।

Tags: জ্বালানি সংকটহরমুজ প্রণালী
Previous Post

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা ইরানের সর্বোচ্চ নেতার

Next Post

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

Next Post
সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের ছবি, গ্রেপ্তার হওয়ার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজের নেতৃত্বে ওয়ানডে দলে ফেরানো হল নাঈম শেখকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT