চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 পূর্বাহ্ন 13, জুন 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েল ও ইরানের পতাকা ঝুলছে, যুদ্ধের হুঁশিয়ারি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার জবাবে ‘কঠোর প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে ইরান।

আজ (১৩ জুন) শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার ধরন ও মাত্রা নিয়ে সরকারের উচ্চপর্যায়ে জরুরি আলোচনা চলছে।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হামলার চড়া মূল্য দিতে হবে ইসরায়েলকে। আমাদের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিতে প্রস্তুত। এই হামলার পরিণতি ইসরায়েলের জন্য হবে ভয়াবহ। আমরা যে প্রতিশোধ নেব, তা ফলাফল নির্ধারণ করবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাকে ‘টার্গেটেড অপারেশনে’ আঘাত হানা হয়েছে। তার ভাষায়, যত দিন প্রয়োজন, তত দিন এমন অভিযান চলবে। ইরানের পরমাণু অস্ত্র তৈরিতে জড়িত বিজ্ঞানীদেরই এই হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

শুক্রবার ভোরে রাজধানী তেহরান এবং নাতাঞ্জ শহরে চালানো এই হামলায় দেশটির বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং দীর্ঘদিনের পরমাণু বিজ্ঞানী ড. ফারেদুন আব্বাসি নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে।

Tags: ইরানইসরায়েল
Previous Post

শনিবার চ্যানেল আইতে সজল-মিম জুটির ‘ভালোবাসার ঘ্রাণ’

Next Post

পানিতে ডুবে রোহিঙ্গা শিশুর মৃত্যু

Next Post
বাংলাদেশের মানচিত্র ও কক্সবাজার জেলা চিহ্নিত করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পানিতে ডুবে রোহিঙ্গা শিশুর মৃত্যু

বাংলাদেশের একজন জনপ্রিয় সাংবাদিকের ছবি, পটভূমিতে ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধুলোবালি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রস্তুত থাকি নিশ্চিত মৃত‍্যুর অনিশ্চিত যাত্রায়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT