চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রস্তুত থাকি নিশ্চিত মৃত‍্যুর অনিশ্চিত যাত্রায়’

বিমান দুর্ঘটনা নিয়ে আসিফ আকবরের ট্রমায় মোড়া ফেসবুক পোস্ট ভাইরাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 অপরাহ্ন 13, জুন 2025
in বিনোদন
A A
বাংলাদেশের একজন জনপ্রিয় সাংবাদিকের ছবি, পটভূমিতে ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধুলোবালি. Channel i News - চ্যানেল আই নিউজ

আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় স্তব্ধ হয়ে গেছে বিশ্ব। ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী ফ্লাইট AI171 বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। মর্মান্তিক এ দুর্ঘটনায় বিমানের যাত্রী-ক্রুদের মধ্যে প্রাণ হারিয়েছেন ২৪১ জন, বেঁচে ফিরেছেন মাত্র একজন।

রাজনৈতিক থেকে সাধারণ মানুষ- সবাই এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। বলিউডের বহু তারকা তাদের শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন।

এই ঘটনার অভিঘাতে চুপ করে থাকতে পারেননি বাংলাদেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর। তার ফেসবুক স্ট্যাটাসে উঠে এসেছে একজন নিয়মিত বিমানযাত্রীর ব্যক্তিগত ভয়, বাস্তবতা ও মৃত্যুভীতির অভিজ্ঞতা।

ফেসবুকে আসিফ লেখেন, “প্রতিটা বিমান দুর্ঘটনা আতঙ্কের, হতাশার। প্রচুর প্রাণহানির পাশাপাশি মানসিক বিপর্যয় ঘটে। ফ্রিকোয়েন্ট ট্রাভেলার হিসেবে বিমানেই যেতে হয় এই দেশ ঐ দেশ। দোয়া দরুদ পড়ে শান্তভাবেই জার্নি করি। বাসা থেকে বের হয়ে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। প্রস্তুত থাকি নিশ্চিত মৃত্যুর অনিশ্চিত যাত্রায়।”

তিনি আরও জানান, বিমানে নিজের সিটে বসে থাকেন শুধুমাত্র এই আশায় যে, “যদি লাশ না-ও মেলে, অন্তত এক টুকরো কাপড় যেন পরিবারের হাতে আসে।” এমন বাস্তব অভিজ্ঞতা থেকেই আহমেদাবাদ ট্র্যাজেডি তাকে ফের ট্রমায় ফেলে দেয়।

আসিফ লেখেন, “বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মূহুর্তে পাইলট ক্রু আর যাত্রীদের বাঁচার আকুতি কেমন হতে পারে তা ভেবেই শরীর অবশ করা মন খারাপ সবার। আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ার কারণে হতাহতের সংখ‍্যাও বেড়েছে।”

তিনি আরও বলেন, কয়েকদিন আগেই তার টিমের তিনজন সদস্য এই একই এয়ারলাইন্সে লন্ডন সফর করেছেন, তারা এখনো ট্রমায় আক্রান্ত।

সবশেষে আসিফ আকবর লেখেন,“আসলে মৃত্যুই সত্য। আহমেদাবাদ ট্র্যাজেডিতে নিহত সকলের পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করছি। আকাশে যখন কোনো বিমান দেখি, তখন আল্লাহর কাছে দোয়া করি—যেন নিরাপদে পৌঁছায়।”

Tags: আসিফ আকবরএয়ার ইন্ডিয়াবলিউডবিমানবিমান দুর্ঘটনালিড বিনোদন
Previous Post

পানিতে ডুবে রোহিঙ্গা শিশুর মৃত্যু

Next Post

যশোরে মায়ের কাছে ফিরলেন অভিনেতা সমু

Next Post
অভিনেতা সমু পরিবারের সাথে দেখা করছেন যশোরে. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে মায়ের কাছে ফিরলেন অভিনেতা সমু

সাকিব ও মিরাজ পিএসএল ম্যাচের অনুশীলনে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসএলে মিরাজের কাছে যা বলেছেন সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT