চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 অপরাহ্ন 02, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য, মার্কিন ও ইরানি পতাকা দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’র গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মোহাম্মদ জাফার আসাদি এ আশঙ্কার কথা জানান।

গতকাল শুক্রবার (১ মে) ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার দাবি, পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী ওয়াশিংটন কোনো চুক্তি বা প্রতিশ্রুতি যথাযথভাবে রক্ষা করে না।

সম্প্রতি ইরান তাদের প্রস্তাবিত একটি সংশোধিত চুক্তির খসড়া যুক্তরাষ্ট্রের কাছে পাঠায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেন এবং ইরানের সমালোচনাও করেন। এর পরপরই তেহরানের পক্ষ থেকে এমন কড়া অবস্থানের ইঙ্গিত পাওয়া গেল।

অন্যদিকে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করার পরিকল্পনার কথাও জানিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌ শাখা এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, আরব উপসাগর এবং হরমুজ প্রণালীর ইরানি উপকূলবর্তী প্রায় ২ হাজার কিলোমিটার এলাকাজুড়ে নিয়ন্ত্রণ শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে বলেও জানানো হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়, এ উদ্যোগের মাধ্যমে অঞ্চলটিকে নিরাপদ রাখা এবং দেশের জনগণের জন্য শক্তি ও গর্বের প্রতীক হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য।

উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরের সংযোগস্থল হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। বিশ্বের মোট তেল পরিবহনের উল্লেখযোগ্য অংশ এই পথ দিয়েই সম্পন্ন হয়।

Tags: আইআরজিসিইরান যুদ্ধ ২০২৬ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্টহরমুজ প্রণালী
Previous Post

কিউইদের কাছে হেরে লোয়ার মিডল অর্ডার নিয়ে আক্ষেপ লিটনের

Next Post

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

Next Post
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT