চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের কাছে হেরে লোয়ার মিডল অর্ডার নিয়ে আক্ষেপ লিটনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 অপরাহ্ন 02, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার লিটন সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচে জয় পেল না বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটা ৬ উইকেটে হেরেছে লিটন দাসের দল। দাপুটে জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে ফিরছে কিউইরা। কিন্তু ম্যাচ শেষে আক্ষেপের কথা শোনালেন অধিনায়ক লিটন। সিরিজ শুরুর আগে লোয়ার অর্ডারদের কাছে প্রত্যাশার কথা জানিয়েছিলেন তিনি। শেষ ম্যাচে সেখানেই মুখ থুবড়ে পড়ার পর অধিনায়ক শোনালেন হতাশার কথা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। বেঁধে দেয়া ১৫ ওভারের ম্যাচে ১৪.২ ওভারে ১০২ রানে অলআউট হয় স্বাগতিক দল। জবাবে ২০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ব্ল্যাক ক্যাপ দল।

এদিন অবশ্য বাংলাদেশের টপ অর্ডারও ভালো করতে পারেনি। প্রথম পাঁচ ওভারে পতন হয় তিন উইকেটের। এরপর লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়ের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দল। সপ্তম ওভারে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার পর ম্যাচ নেমে আসে ১৫ ওভারে। বিরতির পরও লিটন ও হৃদয়ের জুটি একটু এগিয়ে নেয় দলকে। তবে পরের দিকে ধস নামে ব্যাটিংয়ে।

দ্বাদশ ওভারের দ্বিতীয় বল শেষে বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ৮৬। পরের চার ওভারে যেখানে দ্রুত রান তোলার কথা সেখানেই একের পর এক উইকেট বিলিয়ে দিয়েছে বাংলাদেশ। ১৬ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে পুরো ১৫ ওভারও খেলতে পারেনি দল।

ম্যাচের পর আক্ষেপ নিয়ে লিটন বলেছেন, ‘ব্যাটিংয়ে যদি (আরও বেশি) রান করতাম, ভিন্ন চিত্র হতে পারতো। প্রথম সংবাদ সম্মেলনে একটি কথা বলেছিলাম যে, আমাদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব আছে, আমরা চাই যে তারা আমাদেরকে ইনপুট দেবে ব্যাটিংয়ে। আজকে জায়গা ছিল, কিন্তু আবারও ব্যর্থতা।’

‘পুরো দুনিয়াতে যারা স্পিনার হিসেবে খেলে, সব দলেই তারা সঙ্গে ব্যাটিংটাও করে। তা না হলে আপনাকে চায়নাম্যান বোলার হতে হবে, যে কিনা বোলিংয়ে মিরাকল কিছু ঘটাতে পারে। অনেক দলে এমন খেলোয়াড় থাকে, যারা শুধু বোলার হিসেবেই খেলে। মেহেদী তো ব্যাটিং পারে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের ওই পারফরম্যান্সটা দরকার। একই ব্যাপার রিশাদ–নাসুমের ক্ষেত্রেও।’

শেষের দিকের ব্যাটিং সংকটটা বুঝতে পারলেও এ সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না লিটন দাস। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এমন একজন ক্রিকেটার খুঁজলেন, যিনি সাত নম্বরে খেলবেন এবং বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও ভালো করবেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশে এ রকম কোনো খেলোয়াড় আপনার চোখে আছে, যে ৭ নম্বরে খেলবে, ৪ ওভার বোলিং করবে আবার ব্যাটিংও করতে পারবে? থাকলে বলবেন।’

Tags: নিউজিল্যান্ডবাংলাদেশবিসিবিমিরপুরলিটনলিড স্পোর্টস
Previous Post

দেশজুড়ে কয়েকদিন ঝড়বৃষ্টির আভাস

Next Post

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

Next Post
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য, মার্কিন ও ইরানি পতাকা দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT