চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারকে ফাঁসাতে বিক্ষোভের নামে গুপ্তহত্যার দাবি ইরানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 13, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতার মধ্যেই যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালির রাষ্ট্রদূতদের তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে রাষ্ট্রদূতদের সামনে বিক্ষোভকারীদের সহিংসতার ভিডিও প্রদর্শন করে সরকারকে ফাঁসাতে বিক্ষোভের আড়ালে সশস্ত্র দাঙ্গাবাজরা গুপ্তহত্যা চালাচ্ছে বলে দাবি করেছে ইরান সরকার।

সোমবার (১২ জানুয়ারি) সংবাদমাধ্যম ইউরোনিউজের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এই জরুরি বৈঠকে ইউরোপীয় কূটনীতিকদের একটি বড় স্ক্রিনের সামনে বসানো হয়। এসময় তেহরান দাবি করে, ভিডিওগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে যে বিক্ষোভকারীরা সরকারি ও বেসরকারি স্থাপনায় আগুন দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর প্রাণঘাতী হামলা চালাচ্ছে। পশ্চিমা বিশ্ব যাকে শান্তিপূর্ণ বিক্ষোভ বলছে, তা আসলে সশস্ত্র দাঙ্গা এবং সন্ত্রাসবাদ বলে দাবি করে ইরান।

বৈঠকে ইরানি কর্মকর্তারা ইউরোপীয় রাষ্ট্রদূতদের সতর্ক করে বলেন, ইউরোপীয় দেশগুলোকে অবিলম্বে বিক্ষোভকারীদের পক্ষে দেওয়া বিবৃতি প্রত্যাহার করতে হবে এবং যদি তারা তা না করে, তবে ইরান বিষয়টিকে তাদের ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ হিসেবে গণ্য করবে এবং কঠোর কূটনৈতিক ব্যবস্থা নেবে।

রক্তপাত সৃষ্টি করাই এই বিক্ষোভের মূল লক্ষ্য উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “দাঙ্গাবাজরা পরিস্থিতি ঘোলাটে করে ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে চাইছে।”

সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, গত তিন সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৬৪৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ও গ্রেপ্তার হয়েছেন হাজার হাজার মানুষ।

তবে ইরান সরকারের দাবি, নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যও রয়েছেন যারা বিদেশি ষড়যন্ত্রের শিকার।

রাষ্ট্রদূতদের এই নজিরবিহীন তলব এবং ভিডিও দেখানোর ঘটনা প্রমাণ করে যে, ইরান সরকার আন্তর্জাতিক চাপে রয়েছে। একদিকে রাজপথে সাধারণ মানুষের ক্ষোভ, অন্যদিকে পশ্চিমা বিশ্বের নিন্দা—এই দুইয়ের মাঝে তেহরান এখন কঠোর দমনের নীতি গ্রহণ করেছে।

Tags: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
Previous Post

স্বৈরাচার রোধেই দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার সুপারিশ: আলী রীয়াজ

Next Post

এক কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার, কত খরচ হচ্ছে?

Next Post
ছবি-  এআই স্ক্যাচ। চ্যানেল আই অনলাইন

এক কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার, কত খরচ হচ্ছে?

শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ

শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT