চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বৈরাচার রোধেই দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার সুপারিশ: আলী রীয়াজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 13, জানুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

ভবিষ্যতে কোনো ব্যক্তিবিশেষের স্বৈরাচারী ক্ষমতা কুক্ষিগত করার প্রবণতা রোধ করতেই দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার সুপারিশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

আজ (১৩ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে জানানো হয়, রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আলী রীয়াজ। সভার আয়োজন করে রাজশাহী বিভাগীয় প্রশাসন।

তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক দুর্বলতার সুযোগ নিয়ে বারবার একক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে ব্যক্তিনির্ভরতার বদলে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিকল্প নেই।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই সনদে সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে এই কারণেই। উচ্চকক্ষ গঠিত হলে একদিকে যেমন জনগণ ও সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, তেমনি সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সবার মতামত প্রতিফলিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

তিনি বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চেয়েছিলাম, যেখানে সকল মানুষের সমতা, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু গত ৫৪ বছরেও সে রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হয়নি। দলীয় বিবেচনা ও ব্যক্তিতান্ত্রিক ক্ষমতার লোভে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। তবে চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণ প্রজন্ম সেই অবস্থা থেকে উত্তরণের সুযোগ সৃষ্টি করেছে।

আসন্ন গণভোটকে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার ভিত্তি তৈরির নির্বাচন উল্লেখ করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, যদি রাষ্ট্রীয় ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনতে হয় এবং তা আইনি, প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক ভিত্তি দিতে হয়, তাহলে গণভোটের মাধ্যমে জনগণের রায় অপরিহার্য।

Tags: আলী রীয়াজ
Previous Post

যৌথবাহিনীর অভিযানে বিএনপি নেতার মৃত্যু অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক: আইএসপিআর

Next Post

সরকারকে ফাঁসাতে বিক্ষোভের নামে গুপ্তহত্যার দাবি ইরানের

Next Post
ছবি: সংগৃহীত

সরকারকে ফাঁসাতে বিক্ষোভের নামে গুপ্তহত্যার দাবি ইরানের

ছবি-  এআই স্ক্যাচ। চ্যানেল আই অনলাইন

এক কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার, কত খরচ হচ্ছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT